সবজান্তা সমীপেষু
আইফোন আছে, ইউফোন নেই কেন?
সুস্মিতা চক্রবর্তী, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা
* ইউটিউব আছে কিন্তু আইটিউব নেই যে কারণে।
ভূমিকম্পের সময় মাটি ও দালানকোঠা এত জোরে কাঁপে কেন?
করুণাময় চক্রবর্তী, জজকোর্ট, হবিগঞ্জ
* ভয়ের চোটে।
মানুষ ঘুমানোর সময় নাক ডাকে কেন?
সবুজ সরকার, রাজশাহী কলেজ, রাজশাহী
* গলা ছেড়ে ডাকতে পারে না বলে।
শীতকালে মুখ দিয়ে ধোঁয়া বের হয় কেন?
মো. হাবিবুর রহমান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর
* প্রতিটা মানুষের ভেতরে প্রতিভার আগুন ধিকিধিকি জ্বলছে, এটা দেখানোর জন্য।
শীতকালে এত বেশি বিয়ে হয় কেন?
এস এম ফজলে এলাহী, ফটিকছড়ি, চট্টগ্রাম
* গ্রীষ্ম, বর্ষা বা অন্য ঋতুতে এত মানুষ বিয়ে করে না বলে।
সবজান্তা সমীপেষুকে খুশি করার উপায় কী?
মো. আসিফ আল-রাজী, প্রফেসরপাড়া, জয়পুরহাট
* এ ধরনের প্রশ্ন না পাঠানো।
সেরা প্রশ্ন
কয়েক বছর ধরে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ থাকে। এ বছর কী থাকবে?
ইমরান খান, ধানমন্ডি, ঢাকা
* হরতাল-অবরোধের স্মৃতি।
অভিনন্দন ইমরান, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।