সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচ্ছা, সবজান্তার কাছে কি কখনো বাজে প্রশ্ন করা হয়?

রোহিত রুদ্র, নাসিরাবাদ, চট্টগ্রাম

l আগে কেউ করেনি, এই প্রথম আপনিই করলেন।

আগে যদি জানতাম, তবে পেছনে ফিরে চাইতাম! কেন?

লোপা, ঘোষপাড়া, মেহেরপুর

l কারণ, পেছনে ৫০০ টাকার একটা নোট পড়ে ছিল, আর সেটা পেছনের একজন ততক্ষণে তুলে নিয়েছে।

আমরা মাত্র ১০০ টাকা পাওয়ার জন্য সবজান্তাকে প্রশ্ন পাঠাই কেন?

আদনান হাবিব, নরসিংদী

l সবজান্তা ১০০ টাকার বেশি দেন না বলে।

সেরা প্রশ্ন

ভালোবাসা প্রকাশের জন্য

ফুল লাগে কেন?

সম্রাট শাহজাহান, সাটুরিয়া, মানিকগঞ্জ

l ফুলের সঙ্গে অস্ত্র হিসেবে কাঁটাও

থাকে বলে।

অভিনন্দন শাহজাহান, আপনি পাচ্ছেন ১০০ টাকার

মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো,সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।