সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো পণ্যে ৮০ শতাংশ ছাড় দেওয়া হয় কখন?
সুমন পাল, বড় গোঁজা, সিরাজগঞ্জ।
* যখন পণ্যটি পড়াশোনা শেষ করেও চাকরি পায় না এবং বেকার হিসেবে বিবেচিত হয়।
মানুষ টাকার পেছনে দৌড়ায় কেন?
মাহফুজুর রহমান খান, চিনিতোলা, জামালপুর
* দৌড়ে গিয়ে টাকা ধরতে পারলেই সেই টাকা দিয়ে গাড়ি কিনলে আর দৌড়াতে হবে না, এ কারণে।

কম্পাসের কাঁটা আর কুকুরের লেজের মধ্য মিল কী?
প্রদীপ কুমার দাশ, জামাল খান, চট্টগ্রাম
* কম্পাসের কাঁটা ও কুকুরের লেজে কখনোই ঘি ডলতে নেই।
মানুষ তেলা মাথায় তেল দেয় কেন?
মো. সাঈদ আহমেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
* তাতে তেল কম লাগে বলে।
মেয়েদের স্কুলের সামনে ছেলেরা দাঁড়িয়ে থাকে কেন?
আমিনা নিশাত, ফটিকছড়ি, চট্টগ্রাম
* একটি বিশেষ মানসিক রোগের কারণে।
জীবজন্তুরা পোশাক পরে না কেন?
সম্রাট শাহজাহান, সাটুরিয়া, মানিকগঞ্জ
* কারণ, তাদের পোশাক রাখার মতো ওয়ারড্রোব নেই।
সেরা প্রশ্ন
রূপকথার গল্প এবং রাজনৈতিক নেতার ইশতেহারের মধ্যে মিল কী?
এস এম ফজলে এলাহী, ফটিকছড়ি, চট্টগ্রাম * দুটোই শুনতে ভালো লাগে, কিন্তু দুটোরই বাস্তব প্রয়োগ নেই বললে চলে।
অভিনন্দন ফজলে এলাহী, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।