সবজান্তা সমীপেষু
গান গাওয়া আর কথা বলার মাঝে পার্থক্য কী?
সম্রাট শাহজাহান
সাটুরিয়া, মানিকগঞ্জ
টয়লেটে গান গাওয়ার জন্য ‘টয়লেট সিঙ্গার’ উপাধি থাকলেও টয়লেটে কথা বলার জন্য কোনো উপাধি নেই!
অধিকাংশ বিয়ের দিন শুক্রবারে ধার্য করা হয় কেন?
মাসুম সরকার
সিংড়া, নাটোর
বিয়ের পর ছুটির দিনেও দায়িত্ব পালন করার অভ্যাস গড়ে তোলার জন্য।
এ দেশে ভোটাধিকার বলতে কী বোঝায়?
মো. মোস্তাফিজুর রহমান
সিদ্দিকবাজার, ঢাকা
ভোটার না হয়েও অন্যের নামে একাধিক ভোট প্রদান করার ক্ষমতাকেই ভোটাধিকার বলে।
পরীক্ষা আর নির্বাচনের মধ্য পার্থক্য কী?
এম এস লিটন
ফটিকছড়ি, চট্টগ্রাম
পরীক্ষায় অসদুপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়লে বরখাস্ত হওয়ার আশঙ্কা থাকলেও নির্বাচনে তা একদমই নেই।
নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করা আর পরিবারের পছন্দ করা ছেলেকে বিয়ে করা, এ দুটোর মধ্যে মিল কোথায়?
লোপা
ঘোষপাড়া, মেহেরপুর
বিয়ের পর দুজনই স্বামী হিসেবে বিবেচিত হয়।
সেরা প্রশ্ন
ব্যাডমিন্টনের একটি র্যাকেটে কতটি ফুটো থাকে?
রোহিত রুদ্র, নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম
ঠিক যতটি ফুটো একটা মশা মারার র্যাকেটে থাকে!
অভিনন্দন রোহিত রুদ্র, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।