সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী করে বুঝব আমি বীরপুরুষ কি না?
মো. সাদমান শাহরিয়ার, সৈয়দপুর, নীলফামারী
খুব সোজা! চিড়িয়াখানায় গিয়ে ক্ষুধার্ত বাঘের খাঁচায় ঢুকে পড়ুন।

‘ভালোবাসা অন্ধ’—এটা মানুষ বিয়ের পর বোঝে কেন?
মুকাররামা আবতাহী, ফার্মগেট, ঢাকা
কারণ, বিয়ে চোখ খুলে দেয়।দ

আমার মোবাইল ফোনের ব্যালেন্স শেষ, এখন কী হবে?
আফরা ইবনাত নুরেন, ফটিকছড়ি, চট্টগ্রাম
যাকেই ফোন করুন না কেন, একটা নারী কণ্ঠ শোনার সৌভাগ্য হবে।

আলাদিনের চেরাগ পেলে দৈত্যর কাছে কী চাইবেন?
সুস্মিতা চক্রবর্তী, স্টামফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা
সবজান্তার কাছে সব সময় সুন্দর সুন্দর প্রশ্ন আসুক, এটাই চাইব।

মানুষ বিয়ে করে কেন?
এস এম ফজলে এলাহী, সুয়াবিল, চট্টগ্রাম
‘মানুষ বিয়ে করে কেন’—এই প্রশ্নের উত্তর জানার জন্য!

যখন সব প্রশ্ন শেষ হয়ে যাবে তখন সবজান্তা কী করবে?
সালওয়া সিদ্দিকা হক, ঈশ্বরদী, পাবনা
সবার কাছে নতুন প্রশ্ন বিক্রি করবে!

সেরা প্রশ্ন
বিড়াল মাছের থেকে মাছের কাঁটা বেশি পছন্দ করে কেন?
নাঈম সরকার, কৈডালা, নাটোর
বিড়ালের টুথ পিক কেনার টাকা নেই বলে।

অভিনন্দন নাঈম, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।