সবজান্তা সমীপেষু
ডাক্তারের চেম্বারের পর্দায় ‘+’ চিহ্ন থাকে কেন?
মো. আসিফ আল-রাজী, প্রফেসরপাড়া, জয়পুরহাট
আপনার ব্যয় খাতে আরেকটা জিনিস (ওষুধের দাম) যোগ হতে যাচ্ছে, সেটা বোঝানোর জন্যই।
উন্নতি আর অবনতির মাঝে পার্থক্য কী?
মো. শরীফ, পাওয়ারহাউস রোড, পটুয়াখালী
উন্নতি হলো বিটিভির খবর, আর অবনতি হলো জনগণের কথা।
স্বপ্নে কাউকে টাকা ধার দিলে কী হয়?
মো. ফিরোজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
বাস্তবে ব্যাংক–ব্যালান্স কমে না।
বাজারে আর আগের মতো ইলিশ মাছ পাওয়া যায় না কেন?
মো. মোকাদ্দেস হোসাইন, চাঁদপাড়া, সিরাজগঞ্জ
ইলিশের দাম বেড়ে গেছে, তো তাই তারা বাজারে আসে না!
পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস, তাহলে সবচেয়ে গরিব কে?
মো. সাদাত সালেহিন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর
বিল গেটস হওয়ার নেশায় যে নীতি বিসর্জন দিয়েছে।
সেরা প্রশ্ন
ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় কেন?
মো. মাহিদুল ইসলাম, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
সারা দিন দৌড়ানোর পর ক্লান্তির চোটে ঘোড়া এত জলদি ঘুমিয়ে যায় যে, টেরই পায় না, দাঁড়িয়ে আছে নাকি শুয়ে আছে।
অভিনন্দন মাহিদুল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।