সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখন বিনা মেঘে বজ্রপাত হয়?
নাঈম সরকার, কৈডালা, নাটোর
* যখন টিভিতে ভারতীয় টিভি সিরিয়াল চলে, তখন।

গভীর রাতে টিভিতে টক শো প্রচার করা হয় কাদের জন্য?
মো. মোকাদ্দেস হোসাইন, সিরাজগঞ্জ
* যাঁরা দেখেন, তাঁদের জন্যই।

আমাদের দেশের সিনেমা হলগুলো দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে কেন?
আবুল ফজল, মগবাজার, ঢাকা
* সেখানে কোনো ভারতীয় সিরিয়াল প্রচার করা হয় না বলে।

আদর্শ ছেলে কে?
রোহিত রুদ্র, নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম
* গরুর বাছুর। কারণ, সে সব সময় আদর্শ খাবার খায়।

কোন প্রশ্নের উত্তর আপনার জানা নেই?
আনিকা ইসলাম, খালিশপুর, খুলনা
* যে প্রশ্নটা এখনো কেউ করতে পারেনি, সেটার উত্তর জানা নেই।

চাঁদ তার কলঙ্ক ঢাকতে পারে না কেন?
করুণাময় চক্রবর্তী, জজকোর্ট, হবিগঞ্জ
* চাঁদের কোনো ‘অনলি মি’ অপশন নেই বলে।

সেরা প্রশ্ন
আমি যদি মার্ক জাকারবার্গের সন্তান হতাম, তাহলে কী করতে পারতাম না?
মুকাররামা আবতাহী, ফার্মগেট, ঢাকা
* এত কম বয়সে সবজান্তার কাছে প্রশ্ন পাঠাতে পারতেন না।

অভিনন্দন মুকাররামা, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।