সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* টিভির সিরিয়াল আর মাদকদ্রব্যের মধ্যে পার্থক্য কী?
শাহিদা আকতার, এয়ারকুবদণ্ডী, চট্টগ্রাম
প্রথমটার সঙ্গে ফ্রি বিজ্ঞাপন পাওয়া গেলেও দ্বিতীয়টি পুরোপুরি বিজ্ঞাপন–ফ্রি!

* পাখির মতো মানুষও ডানা মেলে আকাশে উড়তে পারলে কী হতো?
মো. শামীম হোসেন, ফরিদগঞ্জ, চাঁদপুর
প্রাচ্যের সোনার খনি হিসেবে সুপরিচিত বাংলাদেশ বিমানবন্দর প্রতিষ্ঠিত হতো না।

* ভুল করলে আমরা জিব কামড় দিই কেন?
সুস্মিত দাশ, কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম
ভুলটা যেন নিজের নয়, ভুলটা জিবের—এ রকম ভাব ধরার জন্য।

* নিরাপদে টাকা জমানোর সহজ উপায় কী?
পাপ্পু, নোয়াখালী
টাকা মাটির ব্যাংকে জমানো, হ্যাক হওয়ার কোনো আশঙ্কা থাকবে না!

* সবজান্তা সব সময় সহজ প্রশ্নের উত্তর দেয় কেন?
রোহিত রুদ্র, নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম
সবজান্তার কাছে কেউ কঠিন প্রশ্ন করে না বলে।

* আমরা অনেক কৌতুক জানার পরও মুখ বন্ধ করে বসে থাকি কেন?
মনিরুল ইসলাম, পাকশী, পাবনা
একই কৌতুক আমরা সবাই জানি বলে।

সেরা প্রশ্ন
কোকিল কাকের বাসায় ডিম পাড়ে কেন?
হিমু চন্দ্র শীল, চকরিয়া, কক্সবাজার
কাকেরা রিয়েল এস্টেট কোম্পানি খুলে কোকিলদের কাছে বাসা ভাড়া দেওয়ার ব্যবসা করে বলে।

অভিনন্দন হিমু, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।