সবজান্তা সমীপেষু
চোর ও দুর্নীতিবাজের মধ্য মিল কী?
এস এম ফজলে এলাহী, সুয়ারবিল, চট্টগ্রাম
নিজের কাজের প্রতি দুজনেই নিবেদিতপ্রাণ।
বিশ্ব ভালোবাসা দিবস আছে, কিন্তু বিশ্ব ঘৃণা দিবস নেই কেন?
মো. সুমন আকন্দ, চন্ডিপুর, রংপুর
যারা এই দিবসের পক্ষপাতী তারা দিবসটাকেই ঘৃণা করে, এ জন্য আর পালন করতে পারে না। এ কারণেই নেই।
ঘুষ সব সময় টেবিলের নিচ দিয়ে দিতে হয় কেন?
নাজমুন্নাহার ফাহাভী, রাধাপুর, লক্ষ্মীপুর
ঘুষখোরের লজ্জা না থাকলেও তার টেবিলের তো লজ্জা আছে! টেবিলকে লজ্জার হাত থেকে বাঁচাতেই ঘুষ টেবিলের নিচ দিয়ে দিতে হয়।
খেলার পাতায় রেসলিংয়ের খবর থাকে না কেন?
হিমু চন্দ্র শীল, কৈয়ার বিল, চকরিয়া
যে কারণে নাটক-সিনেমার খবর খেলার পাতায় থাকে না।
আমরা ঘোড়ার ডিম বললেও গাধার ডিম বলি না কেন?
মো. তারেক হাসান, মদন, নেত্রকোনা
গাধারা অতটা গাধা না যে ডিম পাড়তে শুরু করবে, এ জন্য!
স্কুলজীবনে যারা টিফিন পিরিয়ডে স্কুল পালাত, তারা এখন কী করে?
এস এ মুরাদ সরকার, হবিগঞ্জ
সেই জীবনটার জন্য আফসোস করে।
সেরা প্রশ্ন
সেরা ধনীদের তালিকা প্রকাশ করা হলেও সেরা গরিবদের তালিকা প্রকাশ করা হয় না কেন?
মো. ইনামুল হক, কুতুবপুর, চুয়াডাঙ্গা
তালিকা প্রকাশ করার মতো যথেষ্ট টাকা গরিবদের নেই বলে।
অভিনন্দন ইনামুল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।