সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসলে দাঁত বের হয় কেন?
মো. সুমন আকন্দ, পীরগাছা, রংপুর
 যাতে খুব সহজে টুথপেস্টের বিজ্ঞাপন করা যায়।

প্রশ্ন না করে ১০০ টাকা মুঠোফোন রিচার্জ পাওয়ার সহজ উপায় কী?
রোহিত রুদ্র, নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম
 রিচার্জের দোকানে গিয়ে রিচার্জ করে নেওয়া।

আমাদের শিক্ষাব্যবস্থায় যদি পরীক্ষা-পদ্ধতি না থাকত তাহলে কী হতো?
সুদিপ্ত কুমার নাগ, পুলিশ লাইন, খুলনা
ফেসবুক না চালিয়ে সবাই পাঠ্যবই পড়ত।

সিসি ক্যামেরা থাকার পরও দেশে চুরি হয় কীভাবে?
সুজা ও সুমি, ফটিকছড়ি, চট্টগ্রাম
 সিসি ক্যামেরার সামনে দিয়েই।

ঈদের সময় সহজে বাস কিংবা ট্রেনের টিকিট পাওয়া যায় না কেন?
মো. ইনামুল হক, কুতুবপুর, চুয়াডাঙ্গা
 সহজে পাওয়া জিনিস ভালো হয় না বলে।

দিন দিন কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে কেন?
মো. মোকাদ্দেস হোসাইন, গ্রামপাঙ্গাশী, সিরাজগঞ্জ
 ঘরে ঘরে বেশি বেশি ফেসবুক ওয়াল গড়ে উঠছে বলে।

সেরা প্রশ্ন
একটা কাক বিপদে পড়লে বাকি কাকেরা কীভাবে জানতে পারে?
মাসুদুর রহমান, জামমুড়া, কুমিল্লা
 গোপন তারবার্তা পাঠায়; এ কারণেই দেখবেন, কাকগুলো অধিকাংশ সময় ইলেকট্রিকের তারের ওপর বসে থাকে।

অভিনন্দন মাসুদুর, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।