সবজান্তা সমীপেষু
স্বপ্নে দেখি, আমি সেরা প্রশ্নকারী হয়েছি, কিন্তু বাস্তবে হই না কেন?
সুমন আকন্দ, পীরগাছা, রংপুর
l কারণ, সবজান্তা স্বপ্নে সেরা প্রশ্ন নির্বাচন করেন না বলে।
নতুন বর শ্বশুরবাড়ি যাওয়ার সময় নতুন কনের মতো কাঁদে না কেন?
মো. মোকাদ্দেস হোসাইন, গ্রামপাঙ্গাসী, সিরাজগঞ্জ
l সেখানে গিয়ে যৌতুকের জন্য কেউ চাপ দেবে না বলে।
এখন কী হচ্ছে?
লিটন, ফটিকছড়ি, চট্টগ্রাম
l আপনি রস+আলো পড়ছেন।
একটা ময়নাতদন্তের দুরকম রিপোর্ট কীভাবে আসে?
মিজানুর রহমান, বড় কাঁচি, কুমিল্লা
l ঠিক যেভাবে তিন হাজার ভোটারের এলাকায় ছয় হাজার ভোট পড়ে!
এমপি-মন্ত্রীরা নির্বাচিত হওয়ার পর নির্বাচিত এলাকায় যাওয়া প্রায় ভুলেই যান কেন?
আবুল ফজল, মগবাজার, ঢাকা
l তাঁরা মোটেই ভোলেন না, ঘন ঘন গেলে এলাকায় কদর থাকবে না বলেই তাঁরা কম যান!
সেরা প্রশ্ন
বিল্ডিংয়ের ভেতর দেওয়া বাঁশ আর জনগণের হাতে দেওয়া বাঁশের মধ্যে মিল কোথায়?
মামুন হোসেন, মাইজদী, নোয়াখালী
l দুটোই যাদের দেওয়া হয়েছে, তাদের অপকার ছাড়া উপকারে আসে না!
অভিনন্দন মামুন, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।