সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেকে নিউটনের মতো বিজ্ঞানী বানাব কীভাবে?

মো. ইনামুল হক

কুতুবপুর, চুয়াডাঙ্গা

l ছেলেকে নিউটন বানানোর আগে নিজেকে একজন ‘আদর্শ’ বাবা হিসেবে গড়ে তুলুন।

মাথার ওপর ছাদ থাকে কিন্তু ছাদের ওপর কী থাকে?

মো. আজিনুর রহমান

ডিমলা, নীলফামারী

l ফুলের টব, রেলিং, কাপড় শুকানোর ব্যবস্থা ইত্যাদি।

রস+আলো কার আলোয় আলোকিত হয়?

মো. সুমন আকন্দ

পীরগাছা, রংপুর

l বিজ্ঞাপনের!

সাপ ইঁদুরের গর্তে বাস করে কেন?

শিখা

চিড়াকান্দি, হবিগঞ্জ

l এক্সট্রা চার্জ ছাড়াই ফাস্ট ফুডের হোম সার্ভিসের আশায়।

ক্রাশ খেলে কী হয়?

এস এ মুরাদ সরকার

রানীগাঁও, হবিগঞ্জ

l ক্রাশ-ডায়েট।

সেরা প্রশ্ন

ওভারব্রিজগুলোর কাজ কী?

রোহিত রুদ্র

নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম

l নিচ দিয়ে রাস্তা পারাপারের সময় পথচারীদের রোদ ও বৃষ্টি থেকে রক্ষা করা।

অভিনন্দন রোহিত, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তা সমীপেষু

রস+আলো

প্রথম আলো

সিএ ভবন

১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।