সবজান্তা সমীপেষু
বাইসাইকেল বা মোটরসাইকেল স্ট্যান্ড ছাড়া সোজা করে রাখলে পড়ে যায়, কিন্তু চলন্ত অবস্থায় পড়ে না কেন?
সুমাইয়া আক্তার, ভোরাজগতপুর, কুমিল্লা
* চলন্ত অবস্থায় পড়লে ব্যথা বেশি লাগবে, এই ভয়েই পড়ে না।
ফুটবল কোচরা মাঠের বাইরে অস্থিরভাবে পায়চারি করেন কেন?
আবুল ফজল, মগবাজার, ঢাকা
* পায়ের কাছে লাথি মারার মতো বলটা পান না বলে।
মানুষ কেন প্রশ্ন করে?
আজিনুর রহমান, ডিমলা, নীলফামারী
* উত্তর পাওয়ার আশায়।
আমি বড় হয়ে কী হব?
সুমন আকন্দ, পীরগাছা, রংপুর
* আরও লম্বা হবেন।
যেকোনো প্রশ্নের সহজ উত্তর কী?
রোহিত রুদ্র, চট্টগ্রাম
* ‘জানি না’!
পরীক্ষার হলে সময় এত দ্রুত যায় কেন?
মো. ইনামুল হক, কুতুবপুর, চুয়াডাঙ্গা
* পরীক্ষার হলের মতো বোরিং জায়গা থেকে সময়ও দ্রুত পালাতে চায় বলে।
সেরা প্রশ্ন
ব্যাচেলর কাকে বলে?
মো. ইমরান হাবীব
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
* বাড়িওয়ালাদের দুই চোখের বিষ ছেলেদেরই ব্যাচেলর বলে!
অভিনন্দন ইমরান, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।