সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা নিয়ম মানি না কেন?

সুস্মিত দাশ

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম

l সবাই নিয়ম মানলে নিয়ম‍-শৃঙ্খলা রক্ষাকারীরা বেকার হয়ে যাবে বলে।

মঙ্গলগ্রহে যেতে চাই, কীভাবে যাব?

মো. সুমন আকন্দ

পীরগাছা, রংপুর

l ঢাকার গাবতলী বা যাত্রাবাড়ীর বাসস্ট্যান্ডে যোগাযোগ করুন।

প্রিজমা কী?

আরাফাত শাহীন

রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

l বাসি হয়ে যাওয়া একটা ইস্যু।

জাতীয় ঐক্য কী?

মো. ইমরান হাসান

বেড়া দায়পাড়া, পাবনা

l কোনো কিছু নিয়ে জাতির কেউই যখন একমত হতে পারে না, তখন সেটাকেই জাতীয় ঐক্য বলে।

বাদুড় দিনের বেলা বাইরে বের হয় না কেন?

নাঈম সরকার

কৈডালা, নাটোর

l সূর্যের আলোয় ত্বক পুড়ে যাবে এই ভয়ে।

সামনে ভূমিকম্প! কী করব?

রোহিত রুদ্র

চট্টগ্রাম

l মোবাইল ফোন ছাড়াও অন্য জিনিসগুলোকেও ভাইব্রেশন মোডে দেখার জন্য প্রস্তুত হন।

ধূমপান স্বাস্থ্যের জন্য উপকারী হলে কী হতো?

মো. মনিরুল ইসলাম, ঈশ্বরদী, পাবনা

l ধূমপানের সামগ্রীর প্যাকেটে এই কথাটা লেখা থাকত না।

সেরা প্রশ্ন

দেশের জন্য ক্ষতিকর প্রকল্প গ্রহণ করা হয় কেন?

মেহেদী হাসান, যাত্রাবাড়ী, ঢাকা

l ক্ষতিকর জিনিস থেকে দেশ যাতে প্রতিরোধ ক্ষমতা আরও বাড়াতে পারে তারই প্রস্তুতি হিসেবে।

​অভিনন্দন মেহেদী, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তা সমীপেষু

রস+আলো, প্রথম আলো

সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।