সবজান্তা সমীপেষু
পৃথিবীতে সব থেকে ঝামেলার কাজ কী?
শুভ্র ব্রত বিশ্বাস
রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়, রাজবাড়ী
l এ রকম উদ্ভট প্রশ্নের উত্তর দেওয়া।
যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশে নির্বাচনের আগে আগে বিতর্ক হয় না কেন?
মো. ইনামুল হক
চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা
l নির্বাচনই তো বড় একটা বিতর্ক!
আপনি এত উল্টাপাল্টা উত্তর দেন কী করে?
মো. মাসুদ রানা
পোরশা, নওগাঁ
l সবজান্তা কখনো ‘উল্টাপাল্টা উত্তর’ দেয় না!
আপনাকে আমরা প্রশ্ন পাঠাই কেন?
খায়রুল ইসলাম
কুশমাইল, নওগাঁ
l যাতে ডাক বিভাগ চালু থাকে।
শীতকালে গাছের পাতা ঝরে যায় কেন?
নাঈম সরকার
কৈডালা, নাটোর
l মাটিকে শীতের হাত থেকে বাঁচানোর জন্য।
বেকারত্ব কী?
মো. ইমরান হাবীব
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
l চাকরি খোঁজাসংক্রান্ত একটি পেশা।
সেরা প্রশ্ন
রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে কি দেশ থেকে লোডশেডিং বিলুপ্ত হয়ে যাবে?
ঐষীক দাস, খালিশপুর, খুলনা
l এই প্রশ্নের উত্তর খুঁজতে টাইমমেশিনে করে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন-পরবর্তী সময়ে গিয়ে আলোর অভাবে উত্তর খুঁজে পাওয়া যায়নি!
অভিনন্দন ঐষীক, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।