সবজান্তা সমীপেষু
সব্যসাচী কারা?
আজম খান
সাভার, ঢাকা
l যাঁরা দুই হাতে আয় করেন।
রেললাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন?
অলি
মিরপুর, ঢাকা
l সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হয়তো কাজে ফাঁক রাখতে পছন্দ করেন বলে।
কখন পায়ে কুড়াল মারতে ইচ্ছে করে?
রোহিত রুদ্র
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম
l যখন পায়ের ওপর মশা বসে।
কীভাবে বুঝব শীত চলে এসেছে?
আরাফাত শাহীন
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
l সবজান্তা সমীপেষুতে যখন এ রকম প্রশ্ন ছাপানো হবে তখন বুঝবেন শীত চলে এসেছে।
মানুষ ফোন রিসিভের পর ‘হ্যালো’ বলে কেন?
ফাহাভ রাজু
উত্তরা, ঢাকা
l সেটা বলে বুঝতে চেষ্টা করে যে আসলেই ওপাশ থেকে কেউ ফোন করেছে কি না।
টেস্ট ক্রিকেটাররা সাদা পোশাক পরেন কেন?
নাঈম সরকার
কৈডালা, নাটোর
l ডিটারজেন্ট পাউডারের গুণাগুন যাচাই করার জন্য। পাঁচ দিন ধরে একই পোশাক পরার পর কোনো ডিটারজেন্ট পাউডার কেমন ময়লা পরিষ্কার করা তা ‘টেস্ট’ করা হয় এখানে।
সেরা প্রশ্ন
বাসায় মিষ্টি আনলে পিঁপড়া ধরে কিন্তু
দোকানে থাকলে ধরে না কেন?
সুস্মিত দাশ
চট্টগ্রাম
l দোকানে ধরলে দোকানদার মিষ্টি বিক্রি
করবে না, এই ভয়ে।
অভিনন্দন সুস্মিত, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।