সবজান্তা সমীপেষু
তেলবাজ এবং সবজিবিক্রেতার মধ্যে পার্থক্য কী?
আশরাফুল ইসলাম
কাঁচিঝুলি, ময়মনসিংহ
l একজনকে তেল মেরে চলতে হয়, অন্যজনকে চলতে হয় পানি মেরে।
ট্রাফিক সিগন্যালগুলোর মূল কাজ কী?
রোহিত রুদ্র
নাসিরাবাদ, চট্টগ্রাম
l কী করবে বুঝে উঠতে না পেরে জ্বলা আর নেভা!
এত জায়গা থাকতে মাছরাঙা পাখি মাটির গর্তে বাসা বাঁধে কেন?
মাসুদুর রহমান
সদর দক্ষিণ, কুমিল্লা
l ‘নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা’ পঙ্ক্তিটার সত্যতা অটুট রাখার জন্য।
কাছের মানুষের আঘাত সহ্য করা যায় না কেন?
আজিনুর রহমান
ডিমলা, নীলফামারী
l কারণ, আঘাতটা খুব কাছ থেকে আসে বলে।
পাইরেসি বন্ধ করার উপায় কী?
সামিয়া ইসলাম
জুরাইন, ঢাকা
l অফিশিয়ালি ফ্রি দিয়ে দেওয়া।
ক্রিকেটে আমাদের শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয় না কেন?
এম এস লিটন
ফটিকছড়ি, চট্টগ্রাম
l শেষটাও ভালো হয়, তবে বিপক্ষ দলের।
আয়না না থাকলে মানুষ নিজেকে চিনত কী করে?
মো. জুয়েল রানা
করটিয়া, টাঙ্গাইল
l ভোটার আইডি কার্ডের ছবি দেখে।
সেরা প্রশ্ন
আতঙ্ক আর অঙ্ক কী?
সুমন আকন্দ
পীরগাছা, রংপুর
l দেশে সর্বদা যা বিরাজ করে সেটা আতঙ্ক, আর দেশ নিয়ে জনগণ যা কখনোই মেলাতে পারে না সেটা অঙ্ক।
অভিনন্দন সুমন, আপনি পাচ্ছেন
১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।