সবজান্তা সমীপেষু
রাজনৈতিক নেতা আর জ্যোতিষীর মধ্যে মিল কী?
তুলি
চিড়াকান্দি, হবিগঞ্জ
l তাঁদের কথায় কিছু হবে না জেনেও সবাই গুরুত্ব দেয়।
পরীক্ষার খাতায় মুখস্থবিদ্যাই লিখে আসতে হয় কেন?
মোকাদ্দেস
গ্রামপাঙ্গাসী, সিরাজগঞ্জ
l কপি করে সরাসরি পেস্ট করা যায় না বলে।
কালো কাপে চা দ্রুত ঠান্ডা হয় কেন?
হিমু চন্দ্র শীল
কৈয়ারবিল, চট্টগ্রাম
l কালো কাপের ভেতরের অন্ধকার দেখে ভয়ে চা ঠান্ডা হয়ে যায়।
রাতে সবাই বাতি অফ করে ঘুমায় কেন?
মো. রকিবুল আলম
সরিষাবাড়ী, জামালপুর
l বাতিকে ঘুমানোর সুযোগ করে দেওয়ার জন্য।
নির্বাচনে প্রার্থীরা ক্ষমতা লাভের আশায় এত ব্যয় করেন কেন?
মো. আবদুল্লাহ
দিগপাইত, জামালপুর
l কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এই কথাটা যাতে মিথ্যা না হয়ে যায় সে জন্য ।
আমাদের দেশে সব থেকে সহজ কাজ কোনটি?
রোহিত রুদ্র
নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রাম
l নতুন ইস্যু বের করে সপ্তাহ পেরোতে না পেরোতেই তা ভুলে যাওয়া।
সেরা প্রশ্ন
সময়ের মূল্য আর জীবনের মূল্যের মধ্যে
পার্থক্য কী?
মু. সুজাউদ্দিন, ফটিকছড়ি, চট্টগ্রাম
l রাস্তাঘাটে সময়ের মূল্যের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আবার পড়ার টেবিলে জীবনের মূল্যের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি।
অভিনন্দন সুজাউদ্দিন, আপনি পাচ্ছেন
১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।