সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলুন তো প্রতি সোমবার আমি কার জন্য অপেক্ষা করি?

মোহাম্মদ রফিক উদ্দীন

নন্দন কানন, চট্টগ্রাম

l পরের দিন অর্থাৎ মঙ্গলবারের জন্য।

হাতি পালা আর জামাই আদরের মধ্যে পার্থক্য কী?

সুজা

ফটিকছড়ি, চট্টগ্রাম

l জামাই না হলেও জামাই আদর করা যায়, কিন্তু হাতি পালার জন্য আস্ত একটা হাতি লাগে।

মোবাইল ফোন অপারেটররা অফারের সঙ্গে এত বেশি শর্ত জুড়ে দেয় কেন?

মো. মোকাদ্দেস হোসাইন

গ্রামপাঙ্গাসী, সিরাজগঞ্জ

l অফারের মতো এত কাম্য জিনিসকে একা ছাড়ার সাহস পায় না বলে!

মোবাইল ফোনের চার্জ আর এ যুগের প্রেমের সম্পর্কের মাঝে পার্থক্য কী?

এম এস লিটন

ফটিকছড়ি, চট্টগ্রাম

l প্রথমটা রিচার্জ করা গেলেও পরেরটার জন্য পুরো ব্যাটারিই পাল্টাতে হয়।

বর্তমানে শিক্ষার মান কেমন?

সুজন শিয়লী

উত্তর পালরদী, বরিশাল

l যত দিন না আমাদের উপযুক্ত শিক্ষা হচ্ছে তত দিন অবশ্যই ভালো নয়।

বর্তমানে নির্বাচনে কতটা স্বচ্ছতা এসেছে?

সৈয়দ মাসুক আহমদ

সাভার, ঢাকা

l বেশ স্বচ্ছ বলা যায়, জাদুঘরের স্বচ্ছ কাচের ওপারে কি না...!

সেরা প্রশ্ন

ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরলে কী হতো?

মো. আবু তাহের মিয়া

কারমাইকেল কলেজ, রংপুর

l আপনি ঠিক একই প্রশ্নই করতেন।

​অভিনন্দন তাহের, আপনি পাচ্ছেন

১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।