সবজান্তা সমীপেষু
মানুষের নাম আপেল, কমলা, আঙুর রাখা হলেও কাঁঠাল রাখা হয় না কেন?
করুণাময় পণ্ডিত
ডাকঘর এলাকা, হবিগঞ্জ
l এত বেশি ওজনের নাম বহন করতে পারবে না বলে।
ছাগল গাছে ওঠে কেন?
সম্পদ পোদ্দার
শেরপুর, বগুড়া
l মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়ার জন্য।
কোকিল কাকের বাসায় ডিম পাড়ে কেন?
সুস্মিত দাশ
জামালখান, চট্টগ্রাম
l কোকিলদের বাসায় এসি নেই বলে; অতিরিক্ত গরমে ডিম নষ্ট হওয়ার ভয় আছে তো!
ব্যাচেলর জীবন আর বিবাহিত জীবনের মধ্যে পার্থক্য কী?
মাহফুজুর রহমান খান
চিনিতোলা, জামালপুর
l ফোনের বিলে; ব্যাচেলর জীবনে বেশি, বিবাহিত জীবনে কম।
কোন পদক্ষেপ গৃহীত হলে যানজটের কবল থেকে রেহাই পাওয়া যাবে?
মোহাম্মদ সাঈদ
যাত্রাবাড়ী, ঢাকা
l ‘যান’-এর বদলে দুটি ‘পদ’ ব্যবহার করে চলাচল করলে।
কাঁদলে চোখে পানি আসে, কী করব?
মো. আবু তাহের মিয়া
কারমাইকেল কলেজ, রংপুর
l ওয়াসাকে খবর দিন, পানির সমস্যা থাকবে না।
বাস্তবতা আর ফেসবুকের মধ্যে পার্থক্য কী?
মু. সুজাউদ্দীন
ফটিকছড়ি, চট্টগ্রাম
l ফেসবুক থেকে লগআউট করলে আবার ফিরে আসা যায়, বাস্তবে লগআউট করলে আর ফিরে আসার উপায় নেই।
সেরা প্রশ্ন
লোকাল বাসে চালকের পাশেই নারীদের জন্য নির্ধারিত আসন থাকে কেন?
আমানুল্লাহ আমান, গোদাগাড়ী, রাজশাহী
l সুযোগ পেলেই ওই আসনগুলোতে বসার জন্য আগ্রহী পুরুষদের খুঁজে পাওয়ার সুবিধার্থে।
অভিনন্দন আমান, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।