সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে কঠিন?
শাওন রেজা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
 রস+আলো পড়ে হাসবেন নাকি কাঁদবেন, নাকি দুটোই একসঙ্গে করবেন, সে বিষয়ে।

জনগণকে সেবা দেওয়ার জন্য রাজনৈতিক নেতারা ‘ইলেকশন’ করেন কেন?
কাঁঠাল রাখাইন
সাজেক, খাগড়াছড়ি
 জনসেবার আগে একটু মৌজ-মাস্তির দরকার থাকে, এ জন্যই।

এমন কোনো চাকরি আছে কি যেখানে কোনো অভিজ্ঞতা চাওয়া হয় না?
মাহফুজুর রহমান খান
চিনিতোলা, জামালপুর
 হ্যাঁ, আছে। জগতের সবচেয়ে বড় চাকরি বিয়ে, যেটাতে কোনো অভিজ্ঞতা চাওয়া হয় না।

ডাক বিভাগ চিঠি না পৌঁছে দিলে আপনারা কী করতেন?
আশিষ মণ্ডল
সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি এম এম কলেজ
 কবুতরের পায়ে বেঁধে চিঠি পাঠানোর পদ্ধতি চালু করতাম।

পৃথিবীতে একটা মাত্র দেশ, সেটা হলো বাংলাদেশ, আর বাদবাকি সব?
করুণাময় চক্রবর্তী
জজকোর্ট, হবিগঞ্জ
 বিদেশ।

দুদিনের এই দুনিয়ায় মানুষ এত খাই খাই করে কেন?
মো. মোকাদ্দেস হোসাইন
গ্রামপাঙ্গাশী, সিরাজগঞ্জ
 দুদিনের দুনিয়ার এত কিছু রেখে লাভ কী?

প্রশ্ন ফাঁস হয় কেন?
দীপ্ত সিংহ
চৌগাছা, যশোর
 প্রশ্ন আবার ফাঁস হয় নাকি, কই এ রকম কিছু তো শোনা যায়নি!

সেরা প্রশ্ন
মানুষ কলা খেয়ে কলার খোসা যত্রতত্র ফেলে কেন?
সুমন আকন্দ
পীরগাছা, রংপুর
 অনেক আগে কারও ফেলা কলার খোসায় মানুষের সচেতনতা পিছলে পড়ে গেছে বলে।

অভিনন্দন সুমন আকন্দ, আপনি পাচ্ছেন
১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।