সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রস+আলোর রস চুইয়ে পড়ে না কেন?

ইজাজ আহমেদ, গাংনী, মেহেরপুর

শুকনা রস তো, তাই! ফুল মজা পেতে হলে একটু ভিজিয়ে নিন।

ব্যাচেলর কাকে বলে?

সজিব তালুকদার, সাটুরিয়া, মানিকগঞ্জ

বেঁচে থাকার প্রশ্নে যারা লড়াই করে যাচ্ছে, তারাই ব্যাচেলর!

মানুষ লজ্জা পায় কেন?

সৌরভ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়

টাকা-পয়সা-ধন-দৌলত আর কই পাবে বলেন, লজ্জাটাই শেষ ভরসা!

ডাকাত আর রাজনীতিবিদদের মধ্যে পার্থক্য কী?

শাওন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

একজন আগে ডাকাতি করে পরে জেলে যায় আর অন্যজন আগে জেলে যায় পরে ডাকাতি করে।

ভূত কী?

সজিব হাসান, হিটপাড়া, পুরান ভারেঙ্গা, পাবনা

অদ্ভুত এক জিনিস, যা কেউ নিজে কখনো দেখেনি কিন্তু অন্যকে দেখতে শুনেছে।

শরীরের তুলনায় পিঁপড়ার নাক এত বড় কেন?

মো. কামরুজ্জামান আউয়াল, কল্যাণপুর, বেড়া, পাবনা

শরীরের তুলনায় মানুষের মন এত ছোট যে কারণে!

সেরা প্রশ্ন

ক্ষমতায় থাকলে চেহারা চকচক করে কেন?

আবু সায়েফ শওকত, টিআইবি, রাজবাড়ী

প্রেসারে রে ভাই, অধস্তনরা যে হারে তেল মারে,

তার প্রেশারে।

অভিনন্দন শওকত

আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ড বা খামের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সঙ্গে পাঠিয়ে দিন আপনার মুঠোফোন নম্বরটি।