সবজান্তা সমীপেষু
ঘরের দরজা থাকতে ভালোবাসা জানালা দিয়ে পালায় কেন?
হুমায়ুন কবীর, সিকদারপাড়া, লোহাগাড়া, চট্টগ্রাম
যে পথ দিয়ে এসেছে সেই পথের ওপর আর আস্থা নেই বলে।
আমি কেন প্রাইজবন্ড পাই না?
জহির উদ্দিন লস্কর, লোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা
কারণ, এখন আর প্রাইজবন্ড দেওয়া হয় না!
প্রেমিক-প্রেমিকার সংজ্ঞা কী?
সাকিল মাহ্মুদ, সপুরা, রাজশাহী
যে প্রেম করে সে প্রেমিক, আর যে প্রেম করায় সে প্রেমিকা
পুলিশ আর সন্ত্রাসীর মধ্যে পার্থক্য কী?
মুন্না, বনশ্রী, রামপুরা, ঢাকা
অনেক পার্থক্য, যেমন পোশাকে, অস্ত্রের লাইসেন্সে...
২৪ ঘণ্টা = এক দিন, আর ৪৮ ঘণ্টা = ?
মো. সাইফুর রহমান, বন্দরটিলা, বন্দর, চট্টগ্রাম
পলিটিক্যাল এক দিন।
গাড়ি থেকে বাঁ পা দিয়ে নামতে হয় কেন?
মো. সজিব হাসান, বেড়া, পাবনা
গাড়িতে ওঠেন ডান পা দিয়ে, নামতেও চান ডান পা দিয়ে, বাঁ পায়ের কি কোনো ভূমিকা নেই!
সেরা প্রশ্ন
অনেকে হিন্দি ভাষা না বুঝেও হিন্দি ছবি দেখে, কেন?
মো. আল আমিন হোসাইন, পুরান ভারেঙ্গা, পাবনা
হিন্দি ভাষা বোঝার জন্য।
অভিনন্দন আল আমিন
আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ড বা খামের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন,
১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সঙ্গে অবশ্যই পাঠাতে হবে আপনার মুঠোফোন
নম্বরটি।