সবজান্তা সমীপেষু
আগুন কী দিয়ে তৈরি?
কায় কায়ূস, খালিশপুর, খুলনা
গরম দিয়ে!
হরতালে গাড়ি ভাঙচুর করে কেন?
মো. সজিব হাসান, চরকল্যাণপুর, বেড়া, পাবনা
বাড়ি ভাঙচুর করতে না পারার ক্ষোভে!
রাজনীতিবিদেরা কিছুদিন পর পর দল পরিবর্তন করেন কেন?
ঐষীক দাস, সেন্ট্রাল ব্লক, খালিশপুর, খুলনা
মানুষ যে কারণে চাকরি পরিবর্তন করে!
আমরা কোন দিনের জন্য অপেক্ষা করছি?
সজিব তালুকদার, বাছট, সাটুরিয়া, মানিকগঞ্জ
আগামীদিনের জন্য!
রাজনৈতিক দলগুলো হরতাল ডাকে কেন?
আসিফ আল আজাদ, গণবিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা
আর কেউ এই দায়িত্বটা নিচ্ছে না বলে!
কিসের শুরু আছে কিন্তু শেষ নেই?
সৈয়দ মিরাজ মাহমুদ, শেরশাহ রোড, মোহাম্মদপুর, ঢাকা
অজ্ঞতার! তবে রাজনীতিতেও নাকি শেষ বলে কিছু নেই।
সেরা প্রশ্ন
মঙ্গল গ্রহে যেতে হলে আমাকে কী করতে হবে?
আবদুল মুকিত, বোয়ালমারী, ফরিদপুর
সৌরজগতের ম্যাপটা ভালো করে মুখস্থ করে ঘুমিয়ে পড়ুন!
অভিনন্দন মুকিত
আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ড বা খামের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সঙ্গে অবশ্যই পাঠাতে হবে আপনার মুঠোফোন নম্বরটি।