সবজান্তা সমীপেষু

সেশন জট কী?
সজীব তালুকদার, বাছট, সাটুরিয়া, মানিকগঞ্জ
ক্যাম্পাসে ভালো বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির ব্যবস্থা!
কবে আশার আলো দেখব?
রোজিনা আক্তার, বহদ্দারহাট, চট্টগ্রাম
আশা নামের এনজিওটির ভবনের সামনে যেদিন আসবেন।
দুর্নীতিবাজেরা আঙুল ফুলে কলাগাছ না হয়ে অন্য কোনো গাছ হয় না কেন?
আবদুল মজিদ, গ্রিন রোড, ঢাকা
কলাগাছ দ্রুত ফল দেয়, তাই!
হরতালে লাভবান হয় কে?
আবদুর রউফ, গাছবাড়ি, কুড়িগ্রাম
লসবান হয় না যে!
আমি কখন বলতে পারব যে, রস+আলোর বি.স. হলাম?
তামান্না ইসলাম, গিলাতলা, খুলনা
এই যে আমি এখনই বলছি।
যে অন্যদের স্বাধীন থাকতে দেয় না, সে কেন স্বাধীন দেশে থাকে?
প্রেরণা, জাবি, সাভার
একা স্বাধীনতার মজা নেওয়ার জন্য।
সেরা প্রশ্ন
বাঙালি কখন হাসে, কখন নিরপেক্ষ থাকে আর কখন কাঁদে?
সালমান মোহাম্মদ, সদর, ময়মনসিংহ
অতীত, বর্তমান আর ভবিষ্যতে!
অভিনন্দন সালমান
আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।