সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবজান্তা সমীপেষু
সবজান্তা সমীপেষু

এক গালে চড় মারলে কি সত্যিই বিয়ে হয় না?
মো. হাবিবুর রহমান, সবুজবাগ, ঢাকা
 সত্যিই বিয়ে হয় না! দ্রুত আরেক গালে চড় খাওয়ার ব্যবস্থা করেন।
বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ কী?
এম এ সাত্তার, পাইকপাড়া, মিরপুর, ঢাকা
 অতীতের বাংলাদেশের ভবিষ্যৎ যেমন ছিল!
রমণীরা খুশি হয় কিসে!
রাইয়ান জাহান, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা
 পুরুষের রাগ হয় যখন!

চোরে ধর্মের কাহিনি শোনে না কেন?
অনুপম ঘোষ, বাংলা বিভাগ, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর
 সারা দিন-রাত চুরি করার পর আবার এত কিছু শোনার সময় কই!

ভুল করে কাউকে ফুল দিলে কী হয়?
মো. আবু তাহের মিয়া, কারমাইকেল কলেজ, রংপুর
 ভুল করে বিনিময়ে কিছু পেতে হয়!

সেরা প্রশ্ন
আমাদের দেশে এত জট কেন?
মো. হারুন অর রশিদ, বিনোদটংগী, মাদারগঞ্জ, জামালপুর
 যাতে দেশের এত মানুষ বসে বসে সে জট খুলতে পারে!

অভিনন্দন হারুন
আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।