সবজান্তা সমীপেষু
কোরবানির ঈদ গেল, আপনি গরু না ছাগল ছিলেন?
আপনি নিশ্চয়ই ডারউইনের বিবর্তনের তত্ত্বটি পড়েননি। আমরা সবাই একসময় বানরগোত্রীয় ছিলাম।
প্রশ্নকর্তা ও উত্তরদাতার মধ্যে পার্থক্য কোথায়?
ঐষীক দাস, খালিশপুর, খুলনা
উত্তরদাতা উদার, কেবল দিয়েই যায়; প্রশ্নকর্তা কৃপণ, সারা জীবন নিয়েই যায়।
ইট মারলে পাটকেল খেতে হয় কেন?
মো. হাবিবুর রহমান, সবুজবাগ, ঢাকা
তো কী খাবে? ধান থেকে চাল হলে ইট থেকে পাটকেলই তো হওয়ার কথা!
থ্রিজি মানে কী?
সুমিত বড়ুয়া, চন্দনাইশ, চট্টগ্রাম
থ্রি...মানে... (নেটওয়ার্ক সমস্যার কারণে উত্তর পৌঁছাতে সমস্যা হচ্ছে। আমরা দুঃখিত!)
সেরা প্রশ্ন
উন্নতি ও অবনতির মধ্যে পার্থক্য কোথায়?
মো. বাবুল, বেড়া, পাবনা
উন্নতি হলো সরকারি দলের শব্দ, অবনতি হলো বিরোধী দলের।
অভিনন্দন বাবুল
আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।