সবজান্তা সমীপেষু

জনগণ হরতাল ডাকে না কেন?
রোহিত রুদ্র, নাসিরাবাদ, চট্টগ্রাম
জনগণের প্রতিনিধিরা ডাকে, তাই...।
বাঘে আর মহিষে এক ঘাটে পানি খায় কেন?
লাকী পারভীন, বেড়া, হাতিগাড়া, পাবনা
রাজনৈতিক সংলাপ করার জন্য।
হামলা আর মামলার মধ্যে কী সম্পর্ক?
আল কাবির, কে ডি স্কুল, নওগাঁ
রাজনৈতিক সম্পর্ক!
অতি চালাকের গলায় দড়ি কীভাবে হয় বলতে পারেন?
এম আরজু শেখ, উত্তর চাঁদপুর, কুমারখালী, কুষ্টিয়া
পারি তো, আর কিছু জানতে চান?
এক হাতে তালি বাজে না, তাহলে কী বাজে?
আবু তাহের মিয়া, কারমাইকেল কলেজ, রংপুর
হরতালের ককটেল!
সেরা প্রশ্ন
সমুদ্রের পানি নোনতা কেন?
রওশন আরা, ময়মনসিংহ
মিনারেল ওয়াটারের মার্কেট টিকিয়ে রাখার জন্য।
অভিনন্দন রওশন
আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।