সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবজান্তা সমীপেষু
সবজান্তা সমীপেষু

টাকা মধুর চেয়েও মিষ্টি কেন?
রাসেল মাহমুদ, মালিবাগ, ঢাকা
তার মানে আপনি টাকা খেয়ে দেখেছেন! এটা কিন্তু ভীষণ অস্বাস্থ্যকর।
হিন্দি সিরিয়াল ও আমাদের রাজনীতির মধ্যে মিল কোথায়?
মো. হাসান, নতুন উপশহর, যশোর
দুটোই অন্তহীন এবং এগুলো দেখে আমাদের কান্না পায়।
অসম্ভবকে সম্ভব করাই...
সুবীর চাকী, পুঠিয়া, রাজশাহী
নির্বাচন কমিশনের কাজ।
সংলাপ কী?
শাহিরয়ার মঈন, কাঠপট্টি রোড, ঝালকাঠি

যে আলাপের জন্য টেলিফোনে ঝগড়া করা হয়।

 সেরা প্রশ্ন

আমরা বলি, ‘গাছ লাগান পরিবেশ বাঁচান।’ কিন্তু তার পরও অবরোধকারীরা কেন গাছ কাটে?

সবজান্তা সমীপেষু
সবজান্তা সমীপেষু


চম্পা ঘোষ, বনানী, ঢাকা
কারণ, গাছেরাও যুদ্ধাপরাধীদের অক্সিজেন সরবরাহ করতে চায় না!
অভিনন্দন চম্পা, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।