সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখন বুঝব বয়স বাড়ছে?
সাবিত, মাদ্রাসাপাড়া, জয়পুরহাট
 যখন আর সবজান্তার কাছে প্রশ্ন পাঠাবেন না।

আগামী পাঁচ বছর লোডশেডিং হবে না—এর মানে কী?
শাহীন রেজা, ফরিদগঞ্জ, চাঁদপুর
 উত্তর পরে দেওয়া হবে, বিদ্যুৎ চলে গেছে!

পৃথিবীতে একেক দেশের মানুষের গায়ের রং একেক রকম, কিন্তু সবার দাঁতের রং সাদা কেন?
মাকসুদা তাসলীমা, ধামরাই, ঢাকা
 পৃথিবীর সবাই নিয়মিত টুথপেস্ট দিয়ে দাঁত মাজে বলে।

সবাই মনোযোগ দিতে বলে, মনোবিয়োগ দিতে বলে না কেন?
চয়নিকা রিতিমা, কাঁঠালতলী, রাঙামাটি
 কারণ, আমরা আগে থেকেই মনোবিয়োগ দিয়ে বসে থাকি।

সেরা প্রশ্ন
সুড়ঙ্গ কী?
জুনিয়র হাসান, খান মার্কেট, বগুড়া
 ব্যাংকে ঢোকার পথ।

অভিনন্দন হাসান, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।