সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ জন্মদিন বছরে বছরে পালন করে কেন?
করুণাময় চক্রবর্তী, জজকোর্ট, হবিগঞ্জ
 মাসে মাসে পালন করা বাড়াবাড়ি হয়ে যায় না? খরচের একটা ব্যাপারও তো আছে।

প্রেমে স্বর্গ, প্রেমে নরক হলে ভালোবাসায় কী?
মো. আমিরুল ইসলাম, বিরাহিমপুর, পাবনা
 কিছুই না। তার পরও কেন সবাই ভালোবাসা নিয়ে চিন্তায় থাকে সে এক রহস্য।

ধূমপান বিষপান তা জানা সত্ত্বেও অনেকে ধূমপান করে কেন?
মো. ইবাদুল ইসলাম, শান্তিনগর, ঢাকা
 রবিঠাকুরের ‘জেনে শুনে বিষ করেছি পান’ গানটিকে সত্য প্রমাণের জন্য।
সেরা প্রশ্ন
সুখ পাখি আসলে কী?
দুলী আক্তার, ঢাকা
 এক প্রজাতির অতিথি পাখি। মাঝে মাঝে আসে।

অভিনন্দন দুলী, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।