সবজান্তা সমীপেষু

চাচা আপন প্রাণ বাঁচা, মামা কার প্রাণ বাঁচাবে?
টুকটুকি, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
মামার একমাত্র ভাইয়ের ছেলের চাচার প্রাণ বাঁচাবে।
ছাত্রজীবনে কীভাবে টাকা আয় করা যায়?
শাহাদাত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়
লেখাপড়া বন্ধ করে দিলেই খরচ হবে না, বাসা থেকে যে টাকা দেবে সেটাই আয়।
চোর পালালে বুদ্ধি বাড়ে কিন্তু চোর এলে বুদ্ধি বাড়ে না কেন?
রাশেদুল আলম, পার্বতীপুর, দিনাজপুর
বুদ্ধি ভীষণ ভয় পায় চোরদের। তাই সামনে থাকার সময় বাড়াবাড়ি করে না, গুটিসুটি মেরে থাকে।
মামার ভাইকে দুবার মা বলে ডাকি, বাবার ভাইকে দুবার বাবা
বলে ডাকি না কেন?
মমিনুল হক, কোম্পানীগঞ্জ, নোয়াখালী
‘মাইর’ মাটিতে পড়ার সম্ভাবনা কম বলে।
ভাইরাস আছে কিন্তু বোনরাস নেই কেন?
বিক্রম মিস্ত্রী, বাগেরহাট
ভাইরাসের কোনো বোন ছিল না বলে।
সেরা প্রশ্ন
ক্রেস্ট মানে কী?
জুনিয়র হাসান
খান মার্কেট, বগুড়া
বারো আনাই মিছে ধাতব বস্তুবিশেষ।
অভিনন্দন হাসান, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।