সবজান্তা সমীপেষু
কথায় আছে—লাঠি যার, মাটি তার। তাহলে ...যার, রস+আলো তার? শূন্যস্থানে কী বসবে?
অলি ও তুলি, চিড়াকান্দি, হবিগঞ্জ
কাজ নাই যার, রস+আলো তার।
আমরা এগিয়ে যাচ্ছি নাকি পিছিয়ে পড়ছি? যদি পিছিয়েই পড়ি, তাহলে কবে শায়েস্তা খাঁর আমলে পৌঁছাব?
মাহদী হাসান, শেরপুর সরকারি কলেজ, শেরপুর
রাস্তায় প্রচণ্ড যানজট থাকার কারণে দেরি হবে।
কারচুপি আছে, ট্রাকচুপি নেই কেন?
রণজিৎ ঠাকুর, হবিগঞ্জ
কারচুপি করেই যেখানে পার পাওয়া যায়, সেখানে ট্রাকচুপির দরকার কী!
বিদ্যুৎ চলে যাওয়ার পরও ফ্যান কিছুক্ষণ ঘোরে কেন?
রোহিত রুদ্র, নাসিরাবাদ, চট্টগ্রাম
ঘুরতে ঘুরতে ফ্যানের মাথা ঘোরাতে
থাকে তো, তাই।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
সেরা প্রশ্ন
‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’—শিল্পী কেন বৃষ্টি দেখে কেঁদেছিলেন?
আসলাম, ওয়ারী, ঢাকা
এই গরমে টিভিতে বৃষ্টি দেখলে কার না কান্না পাবে, বলুন!
অভিনন্দন
অভিনন্দন আসলাম,
আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।