সবাই ছুটছে সোনালি ফোনের পেছনে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ সেপ্টেম্বর থেকে আইফোনের নতুন সংস্করণ বিক্রির শুরুর পর থেকে সবচেয়ে দ্রুত ফুরিয়েছে সোনালি রঙের আইফোন ৫এস ও গোলাপি রঙের আইফোন ৫সি। বাজারে এ রঙের স্মার্টফোনের চাহিদা দেখে এবার স্যামসাং ও এইচটিসি সোনালি রঙের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে।
শিগগিরই সোনালি ও গোলাপি রঙের গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনের দুটি সংস্করণ বাজারে ছাড়বে এমন ঘোষণা দিয়েছে স্যামসাং। এদিকে এইচটিসি ঘোষণা দিয়েছে এইচটিসি ওয়ানের একটি সোনালি সংস্করণের। এক খবরে জানিয়েছে এনডিটিভি।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোনালি রঙের স্মার্টফোনের বেশি কদর থাকায় ওই অঞ্চলে সবার আগে সোনালি রঙের গ্যালাক্সি এস ৪ ও এইচটিসি ওয়ান বাজারে আসবে। তবে এ অ্যান্ড্রয়েডনির্ভর এ স্মার্টফোনগুলোর দাম কতো হবে সে বিষয়ে কোনো ঘোষণা দেয়নি স্যামসাং ও এইচটিসি।