সবার সম্মিলিত উদ্যোগ আজকের বিসিএস কম্পিউটার সিটি
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি আর বিসিএস কম্পিউটার সিটি, একটি আরেকটির পরিপূরক। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতকে এগিয়ে নেওয়ার জন্য বিসিএস কম্পিউটার সিটির অবদান অনেক।তথ্যপ্রযুক্তিকে নানা প্রতিকূলতার মধ্যে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে বিসিএস কম্পিউটার সিটি। ঢাকার আগারগাঁয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটির এক যুগে পদার্পন উপলক্ষে আয়োজিত একটি স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল সোমবার ঢাকার আইডিবি ভবনের সম্মেলন কক্ষে মাসিক কমপিউটার বিচিত্রা ‘গর্বিত সাফল্যের স্মৃতিকথা’ নামে এ এ বৈঠকের আয়োজন করে।বক্তারা স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, এক দিনে এই বাজার গড়ে ওঠেনি। সবার সম্মিলিত উদ্যোগে গড়ে উঠেছে আজকের বিসিএস কম্পিউটার সিটি।এক ছাদের নিচে প্রযুক্তির সব সুবিধা পাওয়া যাবে—এই লক্ষ্য সামনে রেখে ১৯৯৯ সালে যাত্রা শুরু করে বিসিএস কম্পিউটার সিটি। বক্তারা বলেন, বর্তমানে এই বাজারে প্রত্যেক সদস্যের মধ্যে এক ধরণের আত্মীয়তার বন্ধন তৈরি হয়েছে। প্রতিষ্ঠার সময়চিন্তা ছিল রাজধানীর প্রাণকেন্দ্র থেকে এত দূরে ক্রেতাদের পাওয়া যাবে কি? তবে সুশৃংখল একটি প্রযুক্তিবাজার পরিচালিত হওয়া এখন সারা দেশের কাছে আগারগাঁও কম্পিউটার বাজারের জন্য পরিচিত। বক্তারা জানান, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) তৎকালীন কমিটির দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার ফল হলো আজকের কম্পিউটার সিটি।স্মৃতিচারণের এ সভা সঞ্চালনা করেন বিসিএস কম্পিউটার সিটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এবংবিসিএসের তৎকালীন সাধারণ সম্পাদক আহমেদ হাসান। সভাপতিত্ব করেন কম্পিউটার বিচিত্রার নির্বাহী সম্পাদক ভূঁইয়া ইনাম লেনিন। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিসিএস কম্পিউটার সিটির সাবেক সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ, বিসিএসের সাবেক সভাপতি এস এম ইকবাল, সাবেক সাধারণ সম্পাদ আলী আশফাক, বেসিসের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, কম্পিউটার সিটির প্রতিষ্ঠাকালীন সদস্য মতিউর রহমান, কামরুল ইসলাম, আখতারুজ্জামানসহ অনেকে। অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে আইডিবি-বিআইএসইডব্লিউ। —তারিকুর রহমান খান