সমন্বিত বার্তা সেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোনের সমন্বিত এসএমএস আদান-প্রদান (মেসেজিং) সেবার জন্য তথ্যপ্রযুক্তি সেবাদাতা মাহিন্দ্র কমবিভা কাজ করবে। এটি প্রতি সেকেন্ডে ৫০০০ মেসেজ প্রদান করতে পারবে। এর ফলে একই কনসোল থেকে সব ধরনের মেসেজিং সুবিধা পাওয়া যাবে। এতে গ্রামীণফোন চতুর্থ প্রজন্মের মেসেজিং সুবিধাও দিতে পারবে। মাহিন্দ্র কমবিভার প্রধান নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন মহাপাত্র বলেন, বাংলাদেশের মোবাইল অপারেটরগুলো এসএমএস, এমএমএস ও ইউএসএসডি মেসেজিংয়ের ক্ষেত্রে তাদের সার্ভারটি ব্যস্ত করে রাখে। বর্তমানে বেশি সংখ্যক গ্রাহকের কারণে মোবাইল অপারেটরগুলো নতুন কনটেন্ট ও অ্যাপ্লিকেশন অফার করছে। গ্রামীণফোনের সিসিএও মাহমুদ হোসেইন বলেন, কমবিভার সমন্বিত মেসেজিং ব্যবস্থাপনা গ্রামীণফোনকে সমৃদ্ধ করবে। —বিজ্ঞপ্তি