সমস্যাযুক্ত পণ্য বদলে নেওয়ার সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিসপ্লে পণ্য বদলে দেওয়ার গ্যারান্টি দিচ্ছে এলসিডি ও এলইডি মনিটর নির্মাতা কোম্পানি এওসি পণ্যের পরিবেশক খানজাহান আলী কম্পিউটার্স। দেশের বাজারে এওসির যেকোনো পণ্য কেনার পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিন বছরের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হয়। এ সময়ের মধ্যে কোনো পণ্যে সমস্যা হলে একই মডেলের বা একই ধরনের অন্য কোনো মডেলের পণ্যের সাহায্যে সঙ্গে সঙ্গেই তা পাল্টে দেওয়া হবে। —বিজ্ঞপ্তি