সমাজবিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। লোকাচার শব্দটি প্রথম ব্যবহার করেন কে?

ক. জিন্সবার্গ খ. স্পেন্সার

গ. টেইলর ঘ. সামনার

উত্তর: ঘ. সামনার

২। Society and Culture গ্রন্থের লেখক কে?

ক. মেরিল খ. অগবার্ন

গ. জিন্সবার্গ ঘ. ডুর্খেইম

উত্তর: ক. মেরিল

৩। অবশ্যয়পালনীয় লোকরীতি কয় ধরনের হতে পারে?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. কোনটি না

উত্তর: ক. দুই

৪। সমাজবিজ্ঞানী হার্টারলারের মতে প্রতিষ্ঠান কয় প্রকার?

ক. ছয় খ. সাত

গ. আট ঘ. নয়

উত্তর: ঘ. নয়

৫। কোনটি অবস্তুগত সংস্কৃতি?

ক. বই-পুস্তক

খ. পোশাক-পরিচ্ছদ

গ. শিল্প-সাহিত্য

ঘ. তথ্য-প্রযুক্তি

উত্তর: গ. শিল্প-সাহিত্য

৬। প্রতিষ্ঠানের ভিত্তিতে গড়ে ওঠে—

ক. সমাজ খ. সংগঠন

গ. সম্প্রদায় ঘ. দল

উত্তর: খ. সংগঠন

৭। সংস্কৃতির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—

i. সংস্কৃতি গতিশীল

ii. সংস্কৃতি অর্জন করতে হয়

iii. সংস্কৃতি পরিবর্তনশীল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

৮। লোকাচারের ভূমিকা রয়েছে—

i. সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে

ii. সামাজিক সংহতি রক্ষার ক্ষেত্রে

iii. সামাজিক শৃঙ্খলা রক্ষায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

# উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সামাদ সাহেব কলেজ শিক্ষক ছিলেন। সম্প্রতি তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেছেন।

৯। সামাদ সাহেবের গতিশীলতা হলো—

ক. উলম্ব গতিশীলতা

খ. ঊর্ধ্বমুখী গতিশীলতা

গ. নিম্নমুখী গতিশীলতা

ঘ. আনুভূমিক গতিশীলতা

উত্তর: ঘ. আনুভূমিক গতিশীলতা

১০। এ ধরনের গতিশীলতায় ব্যক্তির—

i. সামাজিক মর্যাদা পরিবর্তিত হয়

ii. সামাজিক মর্যাদা পরিবর্তিত হয় না

iii. জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

উত্তর: খ, ii ও iii.

মোহাম্মদ হেদায়েত উল্যাহ

প্রভাষক, এনায়েতবাজার মহিলা

কলেজ, চট্টগ্রাম