অধ্যায়-৪
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। গারোদের বৃহৎ মাতৃসূত্রীয় গোত্রের নাম কী?
ক. সাংমা খ. মমিন
গ. চাটচী ঘ. সিরা
উত্তর: গ. চাটচী
২। গারোদের ভাষার নাম কী?
ক. মান্দি খ. সংসারেক
গ. মাহারি ঘ. মাচং
উত্তর: ক. মান্দি
৩। চাকমাদের আদি ভাষা কোনটি?
ক. টিবেটো আরাকান
খ. টিবেটো বার্মান
গ. টিবেটো মালয়
ঘ. টিবেটো রোহিঙ্গা
উত্তর: খ. টিবেটো বার্মান
৪। গারো ধর্মমতে পৃথিবী সৃষ্টি করেছে কে?
ক. সালজং খ. গোয়েরা
গ. তাতারা ঘ. নাওয়াং
উত্তর: গ. তাতারা
৫। ধর্মীয় নিষেধাজ্ঞার কারণে গারোরা কোন প্রাণীর মাংস খায় না?
ক. খরগোশ খ. ছাগল
গ. শূকর ঘ. বিড়াল
উত্তর: ঘ. বিড়াল
৬। সাঁওতালরা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?
i. রাজশাহী
ii. সিলেট
iii. রংপুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii
৭। ‘ওয়ানগালা’ উৎসব পালন করে কারা?
ক. চাকমারা
খ. মনিপুরীরা
গ. গারোরা
ঘ. সাঁওতালরা
উত্তর: গ. গারোরা
৮। চাকমাদের সবচেয়ে বড় সংগঠন হলো—
ক. আদাম খ. সার্কেল
গ. গোত্তি ঘ. মৌজা
উত্তর: খ. সার্কেল
# উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
শিবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। দীর্ঘদিন ক্লাসে উপস্থিত না থাকায় শিক্ষক এর কারণ জানতে চাইলে সে তার বাবার মৃত্যু ও সাতদিন্যা অনুষ্ঠানে যোগ দিতে তাকে গ্রামের বাড়িতে থাকতে হয়েছে বলে জানায়।
৯। শিবা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য?
ক. চাকমা খ. সাঁওতাল
গ. গারো ঘ. মনিপুরী
উত্তর: ক. চাকমা
১০। ওই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. তাদের অর্থনীতি জুম চাষের ওপর নির্ভরশীল
ii. তারা সাত বছরের কম বয়সীদের মৃতদেহ কবর দেয়
ii. তাদের কন্যাসন্তান সম্পত্তির মালিকানা পায় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii.
উত্তর: ঘ. i, ii ও iii.
প্রভাষক, এনায়েতবাজার মহিলা
কলেজ, চট্টগ্রাম