অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৬ থেকে কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১. বাংলাদেশে কয়টি বিভাগীয় শহর রয়েছে?
ক. ৪টি খ. ৫টি গ. ৭টি ঘ. ৯টি
সঠিক উত্তর: গ. ৭টি
২. শহরের উদ্ভবে সহায়তা করেছে—
ক. কৃষিতে উদ্বৃত্ত উত্পাদন খ. কৃষির উদ্ভব
গ. প্রযুক্তির উদ্ভব ঘ. শিক্ষার উন্নয়ন
সঠিক উত্তর: ক. কৃষিতে উদ্বৃত্ত উত্পাদন
৩. কোনটি মানুষের সহজাত?
ক. শিক্ষা গ্রহণ খ. অর্থনৈতিক উন্নতি
গ. সংঘবদ্ধতা ঘ. রাজনৈতিক প্রগতি
সঠিক উত্তর: গ. সংঘবদ্ধতা
৪. উনিশ শতকের আগ পর্যন্ত এ দেশের গ্রামগুলো ছিল—
ক. উন্নত খ. অনুন্নত
গ. প্রথাগত ঘ. স্বয়ংসম্পূর্ণ
সঠিক উত্তর: ঘ. স্বয়ংসম্পূর্ণ
৫. গ্রামীণ সমাজে সাধারণত ক্ষমতাশালী কারা?
ক. উচ্চশিক্ষিত খ. ব্যবসায়ী
গ. অধিক ভূমির মালিক ঘ. প্রবাসী
সঠিক উত্তর: গ. অধিক ভূমির মালিক
৬. গ্রাম হচ্ছে—
i. প্রাচীন মানবসমষ্টি
ii. স্থায়ী মানবসমষ্টি
iii. কৃষিভিত্তিক মানবসমষ্টি
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
৭. বাংলাদেশের প্রতিনিধিত্ব করে কোনটি?
ক. শহুরে সমাজ খ. আধুনিক সমাজ
গ. প্রাচীন সমাজ ঘ. গ্রামীণ সমাজ
সঠিক উত্তর: ঘ. গ্রামীণ সমাজ
৮. শহরে বেশি দেখা যায়?
ক. আধুনিক পরিবার খ. অণু পরিবার
গ. বর্ধিত পরিবার ঘ. যৌথ পরিবার
সঠিক উত্তর: খ. অণু পরিবার
৯. শহরের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. অকৃষিজ পেশা
ii. সামাজিক বৈষম্য কম
iii. জ্ঞাতি বন্ধন দুর্বল
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ. i ও iii
১০. কৃষক কামরুলের যে জমি আছে, তা দ্বারা তাদের বার্ষিক ভরণ-পোষণ চলে। কামরুল হলেন—
ক. ধনী কৃষক খ. প্রান্তিক কৃষক
গ. বর্গা চাষি ঘ. কৃষি দিনমজুর
সঠিক উত্তর: খ. প্রান্তিক কৃষক।
মোহাম্মদ হেদায়েত উল্যাহ, প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম