সমাজবিজ্ঞান ১ম পত্র
অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, সমাজবিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৫ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। Ancient Society গ্রন্থের লেখক কে?
ক. ওয়েস্টার মার্ক খ. অগবার্ন
গ. টেইলর ঘ. মর্গান
সঠিক উত্তর: ঘ. মর্গান
২. বিবাহ হলো—
ক. সংগঠন খ. প্রতিষ্ঠান গ. সংঘ ঘ. আদর্শ
সঠিক উত্তর: খ. প্রতিষ্ঠান
৩. উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিবাহ হলো—
ক. বহির্বিবাহ খ. অনুলোম বিবাহ
গ. প্রতিলোম বিবাহ ঘ. বহির্গোত্র বিবাহ
সঠিক উত্তর: খ. অনুলোম বিবাহ
৪. সমাজ বিজ্ঞানী মর্গানের মতে, প্রথম ধাপের পরিবার কোনটি?
ক. পুনালুয়ান পরিবার খ. একক পরিবার
গ. অবাধ যৌনাচার ঘ. সিনডিয়াসমিয়ান পরিবার
সঠিক উত্তর: গ. অবাধ যৌনাচার
৫. সমাজ বিজ্ঞানী মর্গান জ্ঞাতিসম্পর্কের রীতিকে কয় ভাগে ভাগ করেছে?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
সঠিক উত্তর: ক. দুই
৬. ক্লাস সহপাঠী কোন ধরনের জ্ঞাতি?
ক. কাল্পনিক খ. জৈবিক গ. প্রথাগত ঘ. দত্তক
সঠিক উত্তর: গ. প্রথাগত
৭. কোন ধরনের পরিবারে সম্পত্তির উত্তরাধিকার মায়ের দিক থেকে বর্তায়?
ক. মাতৃপ্রধান খ. মাতৃবাস
গ. মাতৃসূত্রীয় ঘ. দ্বৈতবাস
সঠিক উত্তর: গ. মাতৃসূত্রীয়
৮. আধুনিক সমাজে বেশি লক্ষণীয়?
ক. বিষম কাজিন বিবাহ খ. অন্তর্গোত্র বিবাহ
গ. লেভিরেট বিবাহ ঘ. রোমান্টিক বিবাহ
সঠিক উত্তর: ঘ. রোমান্টিক বিবাহ
৯. পরিবারের ক্ষেত্রে সঠিক তথ্য কোনটি?
১. পরিবার আদি সংগঠন ২. পরিবার সর্বজনীন সংগঠন ৩. পরিবার সমাজের ক্ষুদ্রতম একক
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
১০. জৈবিক সম্পর্কের সামাজিক স্বীকৃতিই জ্ঞাতি সম্পর্ক—কে বলেছেন?
ক. ম্যাকাইভার খ. রিভার্স গ. ফকস ঘ. মর্গান
সঠিক উত্তর: খ. রিভার্স
১১. সিমার মা-বাবা তাকে খুব স্নেহের পরশে লালন-পালন করেছে. এখানে পরিবারের কোন ধরনের কাজ প্রকাশ পেয়েছে?
ক. জৈবিক খ. সামাজিক
গ. চিত্তবিনোদন ঘ. মনস্তাত্ত্বিক
সঠিক উত্তর: ঘ. মনস্তাত্ত্বিক
# উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সম্প্রতি মিনহাজ বিয়ে করেছে। বিয়ের পর মিনহাজ তার নতুন বউকে নিয়ে তার কর্মস্থলের কাছে বাসা ভাড়া নিয়ে থাকছেন।
১২. মিনহাজের পরিবার হলো—
ক. পিতৃতান্ত্রিক পরিবার খ. নয়াবাস পরিবার
গ. আধুনিক পরিবার ঘ. সমতাভিত্তিক পরিবার
সঠিক উত্তর: খ. নয়াবাস পরিবার
১৩. এ ধরনের পরিবার মূলত দেখা যায়?
ক. প্রথাগত সমাজে খ. সনাতন সমাজে
গ. কৃষি সমাজে ঘ. আধুনিক সমাজে
সঠিক উত্তর: ঘ. আধুনিক সমাজে
# উদ্দীপকটি পড়ে ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সায়মা ছোটকাল থেকে তার ছোট বোন মরিয়মকে খুব ভালোবাসতেন। তাই তার মেয়েকে ছোট বোনের ছেলের সাথে বিয়ে দিলেন।
১৪. সমাজবিজ্ঞানে এ ধরনের বিবাহকে বলে—
ক. অন্তর্বিবাহ খ. আত্মীয়বিবাহ
গ. সমান্তরাল কাজিন বিবাহ
ঘ. বিষম কাজিন বিবাহ
সঠিক উত্তর: গ. সমান্তরাল কাজিন বিবাহ।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট-১০ এর সঠিক উত্তর
১. ক ২. ঘ ৩. গ ৪. গ ৫. গ ৬. খ ৭. গ ৮. ক ৯. গ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. ঘ ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. ঘ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. গ ২৬. ক ২৭. গ ২৮. খ ২৯. ঘ ৩০. ক ৩১. ক ৩২. খ ৩৩. ক ৩৪. ক ৩৫. ক।