সমাজবিজ্ঞান ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞানের ৭ম অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। সমাজবিজ্ঞানী হার্বাট মিড শিশুর ব্যক্তিত্ব গড়ে ওঠার ক্ষেত্রে কয়টি পর্যায়ের কথা বলেন?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
সঠিক উত্তর: খ. তিনটি
২। সামাজিকীকরণের প্রাথমিক বাহন হলো—
ক. ধর্ম খ. পরিবার
গ. বিদ্যালয় ঘ. সঙ্গী-সাথি
সঠিক উত্তর: খ. পরিবার
৩। শিশুর ব্যক্তিত্বের ধরন নির্ভর করে—
ক. মনোভাবের ওপর
খ. নমনীয়তার ওপর
গ. সংবেদনশীলতার ওপর
ঘ. সামাজিকীকরণের ওপর
সঠিক উত্তর: ঘ. সামাজিকীকরণের ওপর
৪। সামাজিকীকরণ হলো—
ক. প্রতিষ্ঠান খ. ব্যবস্থা
গ. প্রক্রিয়া ঘ. সংগঠন
সঠিক উত্তর: গ. প্রক্রিয়া
৫। শিশুর হঠকারিতার জন্য মা-বাবার কোন আচরণ দায়ী?
ক. প্রত্যাখ্যান খ. অতি প্রত্যাখ্যান
গ. নমনীয়তা ঘ. আগ্রাসন
সঠিক উত্তর: গ. নমনীয়তা
৬। আধুনিক সমাজে সামাজিকী-করণে ব্যাপক ভূমিকা রাখছে—
ক. তথ্যপ্রযুক্তি খ. খেলার মাঠ
গ. ধর্ম ঘ. সাহিত্য
সঠিক উত্তর: ক. তথ্যপ্রযুক্তি
৭। বিশ্বায়নের সঙ্গে সম্পৃক্ত—
i. পণ্যের অবাধ প্রবাহ
ii. ব্যক্তির অবাধ প্রবাহ
iii. তথ্যের অবাধ প্রবাহ
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ. i ও iii
৮। তথ্যপ্রযুক্তির প্রভাব রয়েছে—
i. ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে
ii. শিক্ষা ক্ষেত্রে
iii. সরকারের নানা কর্মকাণ্ডের ক্ষেত্রে
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও—
সায়মা সম্প্রতি একটি চলচ্চিত্র দেখল। চলচ্চিত্রটিতে নায়িকা নানা প্রতিকূলতা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে গেল এবং পুলিশ অফিসার হিসেবে কর্মজীবন শুরু করল। চলচ্চিত্রটি দেখার পর সে-ও নায়িকার মতো হতে চায়।
৯। সায়মার সামাজিকীকরণে কোন বাহনের ভূমিকা ফুটে উঠেছে?
ক. চিত্রকর্ম খ. গণমাধ্যম
গ. শিক্ষাপ্রতিষ্ঠান ঘ. মূল্যবোধ
সঠিক উত্তর: খ. গণমাধ্যম
১০। আধুনিক সমাজে ওই বাহনের ভূমিকা—
ক. নগণ্য খ. নাই
গ. অত্যধিক ঘ. পর্যাপ্ত
সঠিক উত্তর: গ. অত্যধিক।

মোহাম্মদ হেদায়েত উল্যাহ
প্রভাষক, এনায়েতবাজার মহিলা
কলেজ, চট্টগ্রাম