অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
উত্তর: খ. ৪টি
২। মানুষ হিসেবে আমরা যা করি, তা-ই আমাদের সংস্কৃতি, এটা কার মত?
ক. টেইলর খ. মার্ক্স
গ. ম্যাকাইভার ঘ. রবার্টসন
উত্তর: গ. ম্যাকাইভার
৩। দৈহিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে বর্তিয়ে থাকে, এটি কে বলেছেন?
ক. লাপোজ খ. প্লেটো
গ. মার্ক্স ঘ. কার্ল পিয়ারসন
উত্তর: ঘ. কার্ল পিয়ারসন
৪। বর্ণবাদীদের মতে কারা উৎকৃষ্ট?
ক. শ্বেত বর্ণের খ. বাদামি বর্ণের
গ. কৃষ্ণ বর্ণের ঘ. উন্নত বর্ণের
উত্তর: ক. শ্বেত বর্ণের
৫। কোন অঞ্চলের মানুষ সাধারণত কর্মশক্তিতে বলীয়ান ও উদ্যমী হয়?
ক. শীতপ্রধান অঞ্চলের
খ. গ্রীষ্মপ্রধান অঞ্চলের
গ. নাতিশীতোষ্ণ অঞ্চলের
ঘ. মরুভূমি অঞ্চলের
উত্তর: গ. নাতিশীতোষ্ণ অঞ্চলের
৬। গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষ কোন বর্ণের হয়?
ক. কৃষ্ণ বর্ণের খ. সাদা বর্ণের
গ. বাদামি বর্ণের ঘ. কোনটি নয়
উত্তর: ক. কৃষ্ণ বর্ণের
৭। বংশগতির মাধ্যমে উত্তরাধিকার সূত্রে বর্তায় কোনটি?
ক. সংস্কৃতি খ. বুদ্ধিমত্তা
গ. শিক্ষা ঘ. পোশাক-পরিচ্ছদ
উত্তর: খ. বুদ্ধিমত্তা
৮। কোনটি সাধারণত বংশগতির প্রভাব নয়?
ক. রক্তের শ্রেণি
খ. জ্ঞান ও পারদর্শিতা
গ. অভ্যাস ও রুচিবোধ
ঘ. রোগ প্রতিরোধক্ষমতা
উত্তর: গ. অভ্যাস ও রুচিবোধ
৯। সভ্যতার উৎপত্তি ঘটে মূলত—
১. নদীর তীরবর্তী এলাকায়
২. নাতিশীতোষ্ণ অঞ্চলে
৩. পাহাড়ি এলাকায়
কোনটি সঠিক উত্তর?
ক. ১ ও ২ খ. ২ ও ৩
গ. ১ ও ৩ ঘ. ১, ২ ও ৩
উত্তর: ক. ১ ও ২
১০। বস্তুগত সংস্কৃতি হলো—
ক. প্রতীক খ. ভাষা
গ. খাবারদাবারের ধরন ঘ. আইন
উত্তর: গ. খাবারদাবারের ধরন
# উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আবদুর রহিম আগে আমন ধান চাষ করলেও এখন ইরি ধান চাষ করে। কেননা, হাইব্রিড প্রজাতির বিভিন্ন ইরি ধানের উৎপাদন বেশি হয়। বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও আবিষ্কারের ফলে নতুন নতুন উচ্চ ফলনশীল ইরি ধান উৎপন্ন হচ্ছে।
১১। আবদুর রহিমের জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি?
ক. সামাজিক খ. সাংস্কৃতিক
গ. বংশগতি ঘ. ভৌগোলিক
উত্তর: খ. সাংস্কৃতিক
১২। ওই উপাদান প্রভাব রাখে—
i. পেশাগত বৈচিত্র্য সৃষ্টিতে
ii. সামাজিক উন্নয়ন ও গতিশীলতা বৃদ্ধিতে
iii. নতুন অর্থব্যবস্থা উদ্ভবে
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
মোহাম্মদ হেদায়েত উল্যাহ
প্রভাষক, এনায়েতবাজার মহিলা
কলেজ, চট্টগ্রাম