সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১

প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়—
ক. ১৯৫৭ সালে খ. ১৯২১ সালে
গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৩৭ সালে
উত্তর: খ. ১৯২১ সালে
২। The Positive Background of Hindu Sociology গ্রন্থের লেখক কে?
ক. রাজা রামমোহন রায়
খ. দীনবন্ধু মিত্র
গ. বিনয় কুমার সরকার
ঘ. আবুল ফজল
উত্তর: গ. বিনয় কুমার সরকার
৩। অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কে?
ক. আকবর খ. কৌটিল্য
গ. আবুল ফজল ঘ. বাৎসায়ন
উত্তর: খ. কৌটিল্য
৪। সমাজবিজ্ঞান সমীক্ষণ বইয়ের লেখক কে?
ক. অনুপম সেন খ. রঙ্গলাল সেন
গ. আফসার উদ্দিন ঘ. নাজমুল করিম
উত্তর: ঘ. নাজমুল করিম
৫। কোন বিপ্লবের প্রেক্ষাপটে সমাজবিজ্ঞানের উদ্ভব?
ক. ধর্ম সংস্কার আন্দোলন খ. রুশ বিপ্লব গ. সবুজ বিপ্লব ঘ. ফরাসি বিপ্লব
উত্তর: ফরাসি বিপ্লব
৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয় কত সালে?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৫৩ সালে
গ. ১৯৫৭ সালে ঘ. ১৯৬৯ সালে
উত্তর: গ. ১৯৫৭ সালে
৭। বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব রয়েছে—
i. সামাজিক সমস্যা সম্পর্কে জানতে
ii. সঠিক পরিকল্পনা প্রণয়নে
iii. সামাজিক দ্বন্দ্ব-সংঘাত নিরসনে
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৮। বাংলায় নবজাগরণে অগ্রণী ভূমিকা রাখেন—
i. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ii. কাজী নজরুল ইসলাম iii. অক্ষয় কুমার
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii
# উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
দার্শনিক রুশো, জন লক, কান্ট প্রমুখ এমন এক যুগের মানুষ ছিলেন, যেখানে সমাজ পরিচালিত হতে থাকে বিজ্ঞান ও যুক্তির মানদণ্ডে।
৯। উদ্দীপকে কোন যুগকে নির্দেশ করা হয়েছে?
ক. শিল্প যুগ খ. রেনেসাঁসের যুগ
গ. দিপ্তিবাদী যুগ ঘ. বিপ্লবী যুগ
উত্তর: গ. দিপ্তিবাদী যুগ
১০। এ যুগের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. এ যুগে বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কার বৃদ্ধি পায় ii. এ যুগের সময়কাল ষোড়শ ও সপ্তদশ শতক iii. এ যুগের প্রেরণা ফরাসি বিপ্লবকে উৎসাহিত করেছিল।
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.

প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম