সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩ 
প্রিয় শিক্ষার্থী, সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১. উয়ারি-বটেশ্বরে কয়টি মুদ্রা পাওয়া যায়?
ক. ১০-১৫টি খ. ২০-৩০টি
গ. ৩০-৪০টি ঘ. ৪০-৫০টি
সঠিক উত্তর: খ. ২০-৩০টি
২. কে প্রথম মহাস্থানগড়কে পুণ্ড্রবর্ধনের রাজধানী নামে চিহ্নিত করেন?
ক. মাইকেল হার্ট খ. আলেকজান্ডার গ্রাহামবেল
গ. আলেকজান্ডার কানিংহাম ঘ. নীহাররঞ্জন
সঠিক উত্তর: গ. আলেকজান্ডার কানিংহাম
৩. বৈরাগীর ভিটার দৈর্ঘ্য কত?
ক. ৫০ মিটার খ. ৬১ মিটার
গ. ৮১ মিটার ঘ. ৯১ মিটার
সঠিক উত্তর: ঘ. ৯১ মিটার
৪. পাহাড়পুরের খননকাজ শুরু হয়?
ক. ১৯৩৩ সালে খ. ১৯২৩ সালে
গ. ১৯৭৩ সালে ঘ. ১৯৪৩ সালে
সঠিক উত্তর: খ. ১৯২৩ সালে
৫. মহাস্থানগড়ে কত শতকের মুদ্রা পাওয়া গেছে?
ক. ১৩/১৪ শতকের খ. ১৪/১৫ শতকের
গ. ১৫/১৬ শতকের ঘ. ১৬/১৭ শতকের
সঠিক উত্তর: খ. ১৪/১৫ শতকের
৬. শালবন বিহার নির্মাণ করেন কে?
ক. রাজা গণদেব খ. রাজা আনন্দদেব
গ. রাজা ভবদেব ঘ. রাজা হরিদেব
সঠিক উত্তর: গ. রাজা ভবদেব
৭. সিন্ধু সভ্যতায় ছিল?
ক. কেন্দ্রীয় শাসন খ. সামাজিক শাসন
গ. আঞ্চলিক শাসন ঘ. ধর্মীয় শাসন
সঠিক উত্তর: ক. কেন্দ্রীয় শাসন
৮. ময়নামতিতে প্রাপ্ত মুদ্রা হলো—
i. স্বর্ণমুদ্রা ii. তাম্রমুদ্রা iii. রৌপ্যমুদ্রা
কোনটি সঠিক উত্তর?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: গ. i ও iii
৯. সভ্যতার উত্পত্তির সঙ্গে সম্পর্ক রয়েছে?
ক. কৃষি উত্পাদনের সঙ্গে
খ. পশু-পাখি শিকারের সঙ্গে
গ. ফলমূল সংগ্রহের সঙ্গে
ঘ. যাযাবর জীবনের সঙ্গে
সঠিক উত্তর: ক. কৃষি উত্পাদনের সঙ্গে
১০. কোনটি মহাস্থানগড়ের নিদর্শন?
১. রৌপ্য মুদ্রা ২. শিলালিপি ৩. কাচের পুঁতি
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ক. i ও ii
১১. নিম্ন প্রাচীন প্রস্তর যুগের মানুষ হলো—
i. নিয়ানডারথাল ii. জাভা iii. হেইডেলবার্গ
কোনটি সঠিক উত্তর?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. iii
সঠিক উত্তর: খ. ii ও iii
১২. সিন্ধু সভ্যতায় কৃষিতে উদ্বৃত্ত উত্পাদন হয়েছে. এর ফলে সূচনা ঘটেছে—
ক. শ্রেণিবৈষম্যের খ. কেন্দ্রীয় শাসনের
গ. শিল্প-সাহিত্য চর্চার ঘ. সেচ ব্যবস্থার
সঠিক উত্তর: গ. শিল্প-সাহিত্য চর্চার
মনির ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে একটি ধারাবাহিকে আফ্রিকার আদিবাসী সম্প্রদায়ের নারীদের বন থেকে ফলমূল সংগ্রহ ছেড়ে দিয়ে কৃষি ভূমিতে চাষাবাদ করতে দেখল। এতে তাঁদের যাযাবর জীবনের অবসান ঘটল।
১৩. প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে মনির কোন যুগের মানুষদের দেখল?
ক. প্রাচীন প্রস্তর যুগের খ. নব্য প্রস্তর যুগের
গ. ব্রোঞ্জ যুগের ঘ. মধ্য প্রাচীন প্রস্তর যুগের
সঠিক উত্তর: খ. নব্য প্রস্তর যুগের।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম