সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। বাংলার আদি জনগোষ্ঠী কোনটি?
ক. গারো খ. মোগল
গ. আর্য ঘ. সেন
উত্তর: গ. আর্য
২। পাল বংশ প্রতিষ্ঠা হয় কোন শতকে?
ক. সপ্তম খ. অষ্টম গ. নবম ঘ. দশম
উত্তর: খ. অষ্টম
৩। কোনটি অবস্তুগত সংস্কৃতি নয়?
ক. সাহিত্য খ. বই গ. ভাষা ঘ. আদর্শ
উত্তর: খ. বই
৪। কোন বর্ণের হিন্দুরা বেশি ধর্মান্তরিত হয়েছে?
ক. ব্রাহ্মণ খ. ক্ষত্রিয়
গ. বৈশ্য ঘ. শূদ্র
উত্তর: ঘ. শূদ্র
৫। সুফিবাদের ধারণা আসে কোন যুগে?
ক. আদি বাংলায় খ. মধ্যযুগে
গ. ব্রিটিশ আমলে
ঘ. পাকিস্তান আমলে
উত্তর: খ. মধ্যযুগে
৬। পলাশী যুদ্ধ হয় কত সালে?
ক. ১৭৫৭ খ. ১৮৫৭
গ. ১৭৪৭ ঘ. ১৯৪৭
উত্তর: ক. ১৭৫৭
৭। জাতি গঠনের মূল উপাদান হলো—
ক. চাকরি খ. ব্যবসা
গ. শিক্ষা ঘ. বিনিয়োগ
উত্তর: গ. শিক্ষা
৮। বাংলাদেশের পরিবারগুলো মূলত—
i. একক ii. পিতৃসূত্রীয় i. পিতৃবাস
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii.
উত্তর: ঘ. i, ii ও iii
# উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
বাংলার ইতিহাসে এমন একটি যুগের সূচনা ঘটে, যে যুগে মানুষ শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠে। সমাজে শিক্ষিত, বিশেষ করে ইংরেজি শিক্ষিত একটি শ্রেণি গড়ে ওঠে।
৯। উদ্দীপকে কোন সময়ের কথা বলা হয়েছে?
ক. মোগল আমল খ. পাকিস্তান আমল
গ. ব্রিটিশ আমল ঘ. পাল আমল
উত্তর: গ. ব্রিটিশ আমল
১০। উক্ত আমলের ক্ষেত্রে সঠিক তথ্য হলো—
i. এ আমলে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ ছিল
ii. এ আমলে চিরস্থায়ী বন্দোবস্ত পাস হয়
iii. এ আমলে সিপাহি বিদ্রোহ হয়
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii ও iii.

প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম