সমুদ্র বাণিজ্যের সঙ্গে ওয়ারী বটেশ্বর যুক্ত ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৩
প্রিয় সমাপনী শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়েআজ ২নং প্রশ্নের ‘শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ’ দেওয়া হলো।

অধ্যায়-৩
৭. মহাস্থানগড় খ্রিষ্টপূর্ব চার শতক থেকেই পরবর্তী—শত বছরের বেশি সময়কালের বাংলা ইতিহাসের সাক্ষ্য বহন করে।
উত্তর: পনেরো।
৮. খোদাই পাথর টুকরাটি প্রায় ৩.৩৫ মিটার লম্বা ও — মিটার চওড়া।
উত্তর: ০.৯১
৯. মহাস্থানগড়ের — কোণে মোগল আমলে নির্মিত এক গম্বুজের একটি মসজিদ রয়েছে।
উত্তর: দক্ষিণ-পূর্ব
১০. সমুদ্র বাণিজ্যের সঙ্গে — যুক্ত ছিল।
উত্তর: ওয়ারী বটেশ্বর
১১. পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তিটি — নামে পরিচিতি।
উত্তর: সোমপুর মহাবিহার
১২. কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে — অবস্থিত।
উত্তর: ময়নামতি
১৩. বৌদ্ধধর্মের নিদর্শন ছাড়াও—জৈন ও হিন্দু দেবদেবীর অনেক মূর্তি পাওয়া গেছে।
উত্তর: ময়নামতিতে
১৪. — পাথরের ভাস্কর্য ও পোড়ামাটির লিপিফলক পাওয়া গেছে।
উত্তর: ময়নামতিতে
১৫. পাঁচ পীরের মাজার আছে —।
উত্তর: সোনারগাঁয়ে।
১৬. শিল্পাচার্য জয়নুল আবেদিন—সালে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন।
উত্তর: ১৯৭৫
১৭. — শাসকগণ লালবাগ দুর্গে সুন্দর সুন্দর তাঁবুতে বাস করতেন।
উত্তর: মোগল
১৮. ঢাকার নবাব — ১৮৩০ সালে আহসান মঞ্জিল ক্রয় করেন।
উত্তর: খাজা আলিম উল্লাহ
১৯. জমিদার ব্যবস্থা বিলুপ্তি ঘটলে—জৌলুস কমে আসে।
উত্তর: আহসান মঞ্জিলের।

অধ্যায়-৪
১. বাংলাদেশ একটি — দেশ।
উত্তর: উন্নয়নশীল
২. বাংলাদেশ একটি — প্রধান দেশ।
উত্তর: কৃষি
৩. বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় — ভাগ কৃষির ওপর নির্ভরশীল।
উত্তর: ৮০
৪. বাংলাদেশের মোট জাতীয় আয়ে—অবদান প্রায় ২০%।
উত্তর: কৃষির
৫. গম চাষ হয়—।
উত্তর: শীতকালে
৬. বাংলাদেশে প্রতি বছর প্রায় — লক্ষ মেট্রিক টন আলু উৎপন্ন হয়।
উত্তর: ৪০
৭. বাংলাদেশে প্রতিবছর ধান থেকে — মেট্রিক টন চাল পাওয়া যায়।
উত্তর: ৩ কোটি ৪০ লক্ষ
৮. সোনালী আঁশ বলা হয় —।
উত্তর: পাটকে।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল