সমুদ্রে নজরদারির জন্য ভারতে নতুন যন্ত্র ড্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রের জাহাজ বা জেলেদের নৌকা কখনো প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনো সমস্যায় পড়লে তা জানিয়ে দেওয়ার জন্য ভারতে তৈরি করা হয়েছে তথ্যপ্রযুক্তির নতুন এক যন্ত্র ’ডিসট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার’ (ড্যাট)। এই যন্ত্রই বিপদে পড়া জাহাজ বা নৌকার বিপত্সংকেত পৌঁছে দেবে। ফলে উদ্ধারকাজ হবে দ্রুত।এই যন্ত্রের নকশা তৈরি করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অ্যাসোসিয়েশন বা ইসরো। ইসরোর প্রযুক্তি কিনে এখন এই ড্যাট কলকাতায় তৈরি করছে এস কে বিড়লা গোষ্ঠীর ডিএক্সএল টেকনোলজিস। এই সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যে দুই হাজার ড্যাট তৈরি করে ইসরোকে দিয়েছেন। ইতিমধ্যে এই ড্যাট বিভিন্ন রাজ্যের উপকূল রক্ষীবাহিনীর মাধ্যমে জেলেরাও পেয়েছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার ৬০টি জেলের নৌকা এই যন্ত্র ড্যাট পেয়েছে। বিপর্যয়ের সময় ব্যাটারিচালিত এই যন্ত্র চালু করলে উদ্ধারকাজের জন্য ইনসার্ট থ্রি-এ উপগ্রহ মারফত ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারে বার্তা পাঠাতে পারবে। এতে করে চিহ্নিত করা যাবে সমুদ্রের কোন স্থানে ওই জাহাজ বা জেলের নৌকা বিপদে পড়েছে। —অমর সাহা, কলকাতা