সম্পর্ককে গুরুত্ব দেন টুইটার প্রতিষ্ঠাতা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশায় ওয়েব ডেভেলপার, অর্থ-বিত্তে কোটিপতি, নিজের একটা প্রতিষ্ঠানও রয়েছে। সব মিলিয়ে বিয়ের পাত্র হিসেবে যোগ্য। তার পরও কেন টুইটারের প্রতিষ্ঠাতা এই ৩৬ বছর বয়সেও অবিবাহিত রয়েছেন? সিএনএনের এক সাক্ষাত্কারে টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি এমন এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, গভীর সম্পর্কের প্রতি নিজের বিশ্বাসের কথাই।ওয়েব ডেভেলপার, প্রযুক্তি উদ্যোক্তা এসব পরিচয় ছাপিয়ে জ্যাক ডরসির বড় পরিচয়, তিনি টুইটারের প্রতিষ্ঠাতা। ২১ মার্চ সাত বছর অতিক্রম করেছে তাঁর প্রতিষ্ঠান টুইটার। ৩৬ বছর বয়সী কোটিপতি জ্যাক ডরসি এখনো অবিবাহিত। তাঁর একটি সাক্ষাত্কার নিয়েছে সিএনএন। সিএনএনের সাক্ষাত্কারে ডরসি জানিয়েছেন, তাঁর কাছে সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। ভালো সম্পর্ক গড়ে উঠবে এমন কারও খোঁজে রয়েছেন তিনি।ডরসি আরও জানিয়েছেন, তিনি বন্ধুদের গুরুত্ব দেন। আর ভালোবাসেন তাঁর কাজ। কাজের সঙ্গেই তাঁর অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয়েছে। তিনি এখনো তাঁর জীবনকে উপভোগ করছেন। তাঁর কাছে সম্পর্কের গুরুত্ব ১০০%, সম্পর্ককে হতে হবে খাঁটি এবং গভীর।একনজরে জ্যাক ডরসিপরিচিতি: টুইটার প্রতিষ্ঠাতাবাসস্থান: যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোপেশা: ওয়েব ডেভেলপার, প্রযুক্তি উদ্যোক্তাআর্থিক সম্পদের মূল্য: ১৩০ কোটি মার্কিন ডলার