সম্ভাবনাময় চিকিৎসা-প্রযুক্তিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সাল ছিল চিকিৎসা ও গবেষণায় উল্লেখযোগ্য একটি বছর। নতুন বছরে গত বছরের সম্ভাবনাকে বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাবেন গবেষকেরা। বিবিসি অনলাইনের এক প্রতিবেদন অনুযায়ী, অধিকাংশ মানুষই সুস্বাস্থ্যের অধিকারী হয়ে দীর্ঘস্থায়ী তারুণ্য ধরে রাখতে চান । গবেষকেরা বলছেন, দুই-এক দশকের মধ্যেই হয়তো তা সম্ভব হবে। গত বছরের মতোই নতুন বছরে চিকিৎসা ও প্রযুক্তিতে এমন আশার কথাই শুনিয়েছেন তাঁরা।স্তন ক্যানসারের চিকিৎসা২০১২ সালে স্তন ক্যানসার নিয়ে ব্যাপক গবেষণা করেছেন গবেষকেরা। তাঁদের মতে, স্তন ক্যানসারের ক্ষেত্রে গত বছর মানুষের ধারণায় ব্যাপক পরিবর্তন এসেছে। গবেষকেরা এ রোগটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন, যা এ রোগের চিকিৎসার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। গবেষকেরা জানান, স্তন ক্যানসার একটি রোগ নয় বরং দশটি আলাদা আলাদা রোগ যার প্রত্যেকটির আলাদা আলাদা কারণ থাকতে পারে। প্রায় দুই হাজার রোগীকে নিয়ে করা এ গবেষণায় ডিএনএ বিশ্লেষণ করে গবেষকেরা এ তথ্য পেয়েছেন। যুক্তরাজ্যের গবেষকেরা নতুন বছরে এ সংক্রান্ত আরও গবেষণা চালিয়ে যাবেন এবং উন্নত চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করবেন বলেই আশা প্রকাশ করেছেন।শরীর ও মনের সংযোগপক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে ২০১২ সালে। গবেষকেরা প্রথমবারের মতো মস্তিষ্কে সেন্সর প্রতিস্থাপন করে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে নড়াচড়া করার ক্ষমতা দিতে সক্ষম হয়েছেন। যুক্তরাষ্ট্রের গবেষকেরা পক্ষাঘাতগ্রস্ত একটি ইঁদুরকে পুরোপুরি সুস্থ করে তুলতে পেরেছেন। রাসায়নিক ও বৈদ্যুতিক শক থেরাপির মাধ্যমে ইঁদুরটির শরীরের অচল অংশ সচল করেন তাঁরা। গবেষকরা জানিয়েছেন, এ গবেষণা মেরুদণ্ডে আঘাত পাওয়া মানুষের চিকিৎসায় কাজে লাগবে। তাঁদের ভাষ্য, এ পদ্ধতিতে স্নায়ুতন্ত্র নতুন করে সচল হতে দেখেছেন তাঁরা, যা আশাব্যঞ্জক। ভবিষ্যতে এ পদ্ধতিতে পক্ষাঘাতগ্রস্ত মানুষের চিকিৎসা করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।চিকিৎসায় নোবেলস্টেম সেল নিয়ে গবেষণায় বিপ্লবের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্য ও জাপানের দুই গবেষক। এঁরা হলেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গার্ডন ইনস্টিটিউটের জন গার্ডন (৭৯) এবং জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিনইয়া ইয়ামানাকা (৫০)। গার্ডন ও ইয়ামানাকার গবেষণা বলছে, প্রাণীদেহের পরিণত যেকোনো কোষকে স্টেম সেলে রূপান্তর করা যায়। তার মানে, দুর্ঘটনা বা রোগে ক্ষতিগ্রস্ত কোষ প্রতিস্থাপনের জন্য একদিন হয়তো এভাবে তৈরি স্টেম সেল ব্যবহার করা যাবে। স্টেম সেল থেকেই দেহের রক্ত, ত্বক, পেশি, হাড়সহ সবকিছুর সৃষ্টি। স্টেম সেলই পরিণত হয়ে শরীরের এসব উপাদান গঠন করে। কিন্তু এর উল্টোটা হওয়া সম্ভব ছিল না, অন্তত এমনটাই ভাবতেন বিজ্ঞানীরা। অর্থাৎ পরিণত কোষকে পুনরায় স্টেম সেলে রূপান্তর সম্ভব নয়। প্রচলিত এ ধারণাকে ভুল প্রমাণ করেছেন গার্ডন ও ইয়ামানাকা।জেনেটিক কোড নির্ণয়গবেষকেরা ২০১২ সালে ১৮ মাস বয়সী ফিটাসের সম্পূর্ণ জেনেটিক কোড বের করতে পেরেছেন। মায়ের শরীর থেকে ফিটাসের ডিএনএ সংগ্রহ করে গবেষকেরা তার জেনেটিক কোড নির্ণয় করেন। গবেষকেরা আশা করছেন জেনেটিক কোড জানার ফলে শিশুর বংশগতি সংশ্লিষ্ট রোগগুলো দূর করা সম্ভব হবে।যন্ত্র গলবে শরীরের ভেতরে!কথায় বলে, ‘শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তা-ই সয়’। তাই বলে শরীরের ভেতর ইলেকট্রনিক যন্ত্র? হ্যাঁ, ২০১২ সালেই যুক্তরাষ্ট্রের গবেষকেরা এ ধরনের যন্ত্র তৈরিতে সফল হয়েছেন। গবেষকেরা জানান, চিকিৎসার প্রয়োজনে বিশেষ একটি ইলেকট্রনিক যন্ত্র শরীরের নির্দিষ্ট অংশে ওষুধ প্রয়োগের পর আপনা আপনি গলে যাবে। গবেষকেদের দাবি, চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ যন্ত্র। সিলিকন ও ম্যাগনেশিয়াম অক্সাইডের ওপর রেশমের আবরণ দিয়ে তৈরি এ যন্ত্রটি । গবেষকেরা এ প্রযুক্তিটি চিকিৎসা ক্ষেত্র ছাড়াও কম্পিউটার ও স্মার্টফোনে ব্যবহার করার কথাও ভাবছেন। গবেষকেরা আশা করছেন, এ ধরনের প্রযুক্তি কম্পিউটার ও স্মার্টফোনে যুক্ত করা সম্ভব হলে তা আরও পরিবেশবান্ধব হবে।সাপের বিষে ব্যথানাশকআফ্রিকার ভয়ংকর ও দ্রুতগতির বিষধর সাপ ‘ব্ল্যাক মামবা’ থেকে ব্যথানাশক ওষুধ তৈরি করেছেন গবেষকেরা। তাঁদের ভাষ্য, মরফিনের চেয়েও কার্যকর ব্যথানাশক তৈরি হতে পারে মারাত্মক বিষধর ব্ল্যাক মামবা থেকে। এ সাপ খাবার হিসেবে কোনো প্রাণী শিকার করতে নিউরোটক্সিন ব্যবহার করে থাকে। এর বিষ শিকারকে অবশ করে ফেলে। গবেষকেরা ব্ল্যাক মামবা সাপের বিষে ব্যথানাশক প্রোটিন ‘মামবালগিনস’ এর উপস্থিতির প্রমান পেয়েছেন। যেখানে মরফিন জাতীয় ব্যথানাশক সেবনে মাথাব্যথা, বমি বা খিঁচুনির মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, সেখানে মামবার বিষ থেকে তৈরি ব্যথানাশক প্রোটিন পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। গবেষকেরা আশা করছেন, ব্ল্যাক মামবা থেকে বিষ সংগ্রহ করে মানুষের জন্য নিরাপদ ও কার্যকর ওষুধ তৈরি করা সম্ভব হতে পারে।